এমএস রহমান রনি, নবজাতকের ক্রেতা মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন ও রুবেলের স্ত্রী জেরিনা আক্তার বিথী। আজ রবিবার (২১ জানুয়ারি) বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। এর আগে গত ১৭ জানুয়ারি বুধবার সকালে হলি ক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও পরিবারের অসহায়ত্বকে কাজে লাগিয়ে নবজাতক শিশুটির বিক্রয়ের এ ঘটনা ঘটে। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, গত ১৩ জানুয়ারি শনিবার নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন শাপলা রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালের ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। সেখানে ওই দিন রাতে সিজারের মাধ্যমে একটি নবজাতক শিশুর (ছেলে) জন্ম দেন তিনি। এর চার দিন পর ১৭ জানুয়ারি ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতি মায়ের অগোচরে নবজাত শিশুকে বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করে হাসপাতালের পরিচালক। শিশুটির বাবা ওয়াসিম আকরামের সহায়তায় হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্বপরিচিত জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের নিকট ৪০ হাজার টাকায় বিক্রয় করে দেন। তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তীতে প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করে রবিবার নগরীর মধ্য পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত এমএস রহমান রনি, রুবেল হোসেন রতন ও জেরিনা আক্তার বিথীকে আটক করে। ওই প্রসূতি মা আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







