হানাহানি-খুন-ধর্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেছেন, আমরা রাজনীতির নামে অপরাজনীতির নামে যেভাবে বন্ধ চাই, তেমনই চাই খুন-ধর্ষণ-হানাহানি বন্ধ হোক। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা সারাদেশে সহিংসতার বিরুদ্ধে গত ১২ বছর ধরে রাজপথে ছিলো-আছে-থাকবে ইনশাল্লাহ। নতুনধারা বাংলাদেশ এনডিবির স্পষ্ট বক্তব্য- আমরা হানাহানি-খুন-ধর্ষণ বন্ধে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি- যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, পদত্যাগ করুন, তবু বাংলাদেশের মানুষকে বাঁচান। এসময় মোমিন মেহেদী আরো বলেন, ৫ আগস্টের পর আমরা রাজনৈতিক দল করতে দেখেছি ছাত্রদেরকে, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখিনি। কারণ তারা প্রতারণার পথ ধরে রাজপথে এসেছিলো, আছে, থাকবে। যে কারণে নারী সংস্কার, নির্বাচন সংস্কার, ঐক্যমত্ত কমিশনসহ প্রায় সকল সংস্কার কমিটি আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিক্ষুদ্ধ।







