দেশের প্রতিটি নাগরিকের হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার ও ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক নির্বাচনী ভাষণে তিনি এ কথা বলেন।







