নৌপরিবহন মন্ত্রী মাদারীপুর সদর আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহজাহান খান এমপি—তিনি শুধু একজন রাজ*নীতিবীদ নন, তিনি এই দেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়।
১৯৭১ সালে রণাঙ্গনে জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এরপর গণমানুষের নেতা হিসেবে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। আওয়ামী লীগের দুঃসময়ে ছিলেন অটল, অবিচল, আপসহীন একজন সৈনিক।
কিন্তু আজ!
আজ এই বীর মুক্তিযোদ্ধা হার্ট অ্যাটাক করার পরও সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
এনজিওগ্রামের মতো জরুরি চিকিৎসাটুকু না করিয়ে তাঁকে পাঠানো হয়েছে কারাগারে।
তার একমাত্র “অপরাধ” — তিনি জননন্দিত, তিনি বারবার নির্বাচিত জনপ্রিয় এমপি, তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন আওয়ামী লীগ নেতা।
এই অন্যায়ের প্রতিবাদ করাও আজ অপরাধ!
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন — সেই আশায় সকলের দোয়া প্রত্যাশী।।
শাহজাহান খান একদিন নয়, আজীবনের জন্যই একটি সংগ্রামের নাম।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান সহ আটক সকল মুক্তিযোদ্ধাদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই ।
Views: 254
Related