স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জুবিলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেবাশীষ ভট্টাচার্য।
দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস জানান, দিনাজপুরের মাটি ও মানুষের
নেতা, উন্নয়নের কান্ডারী, মহান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সুপারিশক্রমে এবং
দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত
হয়েছে দেবাশীষ ভট্টাচার্য। তিনি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের অভিভাবক হিসেবে এবং স্কুলের উন্নয়নে
যথেষ্ঠ অবদান রেখে আসছিলেন। তিনি আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হওয়ায়
আমরা শিক্ষকরা, বর্তমান কমিটির সদস্যরা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা আনন্দিত।
প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলুসহ শিক্ষক-কর্মচারী ও ছাত্র-
ছাত্রীরা তাকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তুলা দিয়ে সংবর্ধনা প্রদান করেন। উল্লেখ্য, দেবাশীষ ভট্টাচার্য
জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট ও কালী মন্দির কমিটির সভাপতি,
রাজবাটী সার্বজনীন দূর্গা পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক
হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। দেবাশীর্ষ
ভট্টাচার্য এসময় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মাটি মানুষের নেতা হুইপ ইকবালুর রহিম তিনি এই
পদে আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমি এই পদে অধিষ্ঠিত হয়েছি। সভাপতির দায়িত্ব পেয়ে আমি
স্বচ্ছতা এবং জবাবদিহীতার মাধ্যমে স্কুলের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করতে চাই। স্কুলের
প্রধান শিক্ষক বুনু বিশ্বাসসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মাটি ও
মানুষের নেতা হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতা পেলে আমি উত্তরবঙ্গের মধ্যে একটি মডেল
বিদ্যাপীঠ হিসেবে জুবিলী উচ্চ বিদ্যালয়কে গড়ে তুলব।







