পাবনা প্রতিনিধি: পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পযন্তর্। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী, (বিষয়বস্তু— “আমাদের গ্রাম”); খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু— “আমার শৈশব” এবং গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিষয়বস্তু— “আমার দেখা পাবনা”।)
এবং বেলা ৪টায় লোক নৃত্য প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, গ গ্রুপ: ৯ম থেকে উম্মুক্ত) অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর রবিবার বিকাল ৪টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী # কবিতার নাম— “আমাদের গ্রাম”/কবি বন্দে আলী মিয়া, খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী # কবিতার নাম— “ঘাসফুল”/ জ্যোতিরিন্দ্র মৈত্র, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী # কবিতার নাম— “এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি” কবি ওমর আলী) অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতায় প্রতিযোগিদের অংশগ্রহণ এবং “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” আসার জন্য পাবনাবাসীর প্রতি আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।








