Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

১৪ দলের শরীক ইনু-মেননদের পল্টিবাজি রাজনীতি

admin by admin
August 21, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানে শেখ হাসিনার পতনের পর কার্যত ও দৃশ্যত আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। দলটির কোনো নেতাকর্মীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

এছাড়া কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের একের পর এক দুর্নীতির খবর প্রকাশ, মামলা ও গ্রেপ্তারে দলটির সমর্থকরাও হতাশ হয়ে পড়েছে। তবে এখনও মামলা ও গ্রেপ্তারের বাইরে রয়েছেন আওয়ামী লীগ সরকারের শরীক ১৪ দলীয় জোটের নেতারা।

১৪ দলের অন্যতম চারটি দলের শীর্ষ নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের এভাবে পতন হবে, তা ঘুণাক্ষরেও ধারণা করতে পারেননি তারা। এমনকি পতনের পর আওয়ামী লীগ এভাবে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে, সেটিও ভাবেননি। এমন পরিস্থিতিতে চার দিন পার হয়ে গেলেও আওয়ামী লীগের পক্ষ থেকে জোটের শরিক দলগুলোর সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা হয়নি। সে কারণে জোটের কোনও বিষয়ে মুখ না খুলে আরও সময় নেওয়ার পথে হাঁটছেন তারা।

 

সব মিলিয়ে টানা সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও ১৪ দল এক বিপর্যয়কর সময় পার করছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ১৪ দলের নেতারা একই পন্থা অবলম্বন করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও প্রকাশ্যে দেখা যায়নি।

সরকার পতনের পরে ১৪ দলের শরিকরা ভিন্ন ভিন্নভাবে তাদের অবস্থান জানাতে শুরু করেছে। ৮ আগস্ট জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার বিবৃতিতে দিয়ে এই সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া গতকাল বুধবার (০৭ আগস্ট) কর্তৃত্ববাদী শাসনের অবসানের মধ্য দিয়ে দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরেকবার উন্মোচিত হয়েছে বলে মনে করে ১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত শত শহিদদের রক্তস্নাত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের কোনও নেতা বা ১৪ দলের অন্য কোনও শরিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাতে দেখা যায়নি।

 

বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারির মোবাইলে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ১৪ দল নিয়ে এই মুহূর্তে কোনও চিন্তাভাবনা নেই। পরিস্থিতি পর্যালোচনা করে দেখছি আমরা।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আমরা পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে দেখছি, এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। নতুন সরকার ক্ষমতায় এসেছে, তারা কী করে দেখি। ভালো কাজ করলে আমরা সমর্থন করবো।

তবে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা ১৪ দলীয় জোটের নেতাদের এমন অবস্থানকে হাস্যকর বলে অভিহিত করেছেন। তারা মনে করেন, নিজেদের নতুন সরকারের রোষ থেকে বাঁচাতেই তাদের এই কৌশল। তবে তাদের অনেকে বিগত সরকারের মন্ত্রী, এমপি ছিলেন, তারাও কি আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অংশীদার ছিলেন কিনা তা খাতিয়ে দেখার আহ্বান জানান।

এর আগে গত ২৮ জুলাই গণভবনে ১৪ দলীয় জোটের সভায় জামায়াতে ইসলামকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয় এই জোট। বৈঠক শেষে তাদের বক্তব্য ছিল, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের এই অবস্থান কতটা ধরে রেখেছেন  তা নিয়ে অবশ্য কোনো দল বক্তব্য দিতে রাজী হয়নি।

গত ২৯ জুলাই গণভবনে অনুষ্ঠিত ১৪-দলীয় জোটের বৈঠকে তারা বলেন, কোনো অবস্থাতেই এখন কারফিউ তোলা যাবে না। জামায়াত-শিবির ও বিএনপি এখনো ঘরে ফেরেনি। কারফিউ তোলা হলেও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এখন মাঠ থেকে তোলা যাবে না। আর ১৫ দিন বা কমপক্ষে এক মাস রাখতে হবে মাঠে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, শেখ হাসিনা সরকারকে যদি জাতীয় পার্টির পাশাপাশি ১৪-দলের এসব নেতারা স্বীকৃতি না দিতেন তাহলে আজ দেশের এ পরিণতি হতো না। আওয়ামী লীগকেও এত করুণ পরিণতি ভোগ করতে হতো না।

অভিযোগ অনুযায়ী, তেমন কোনো জনসমর্থন না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ১৪-দলীয় জোটে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু। প্রতিদান হিসেবে ২০১২-২০১৯ সাল পর্যন্ত পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব।

ইনুর বিরুদ্ধে ব্যাপকভাবে মিডিয়ার স্বাধীনতা হরণের অভিযোগ আছে। তার সময়েই বন্ধ করা হয় দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকা। একই অবস্থা নামসর্বস্ব দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। বামপন্থি লোকজনের ওপর ভর করে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০১৪ সালের মহাজোট সরকার পঠনের পর পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরে তাকে সরিয়ে দেওয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

১৪-দলের আরেক সমালোচিত নেতা নজিবুল বশর মাইজভাণ্ডারি। তরিকত ফেডারেশনের এই নেতা আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবিতে মামলা করে দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রেও লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

জোটের অন্যতম শরিক বাংলাদেশের সাম্যবাদী দল। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জামানত হারানো এই দলের সভাপতি দিলীপ বড়ুয়া।

২৯ জুলাই গণভবনের সভা শেষে এই দিলীপ বড়ুয়া বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এই ঐতিহাসিক সিদ্ধান্ত জাতিকে বর্তমান ক্রান্তিকাল থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৯৯৬ সালে এরশাদের দল জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে প্রথমবার সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগের শেখ হাসিনার সঙ্গে যোগ দেন জাতীয় পার্টি-জেপির আনোয়ার হোসেন মঞ্জু। পুরস্কার হিসেবে পান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব। এরপর ২০০৮ সালের নির্বাচনের আগে ১৪-দলীয় জোটে যোগ দেন আনোয়ার হোসেন মঞ্জু।

২০১৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে সরকার গঠনে সহযোগিতার পুরস্কার হিসেবে পান ২০১৪-২০১৮ পরিবেশ মন্ত্রণালয় ও ২০১৮-১৯ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেপি থেকে সরাসরি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন তিনি।

নতুন অন্তর্বর্তীকালীণ সরকারেরে একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট সরকার দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এজন্য দেশবাসীকে চরম মূল্য দিতে হচ্ছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা যেসব দোষে দোষী আওয়ামী লীগের মিত্র দলগুলোও সমান অপরাধী। তারাও সরকারের কাছ থেকে অবৈধভাবে নানান সুযোগ-সুবিধা নিয়েছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে, নইলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।

Post Views: 293

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
14

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d