১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!
নাটোর প্রতিনিধি:
ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ পাওয়া যায়নি নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর নিবাসী ফলের ব্যবসায়ী মাহাবুল আলম (৩৬) এর। তার স্থায়ী বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগরে। সে ওই গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামানিক ও মৃত নুরজাহান বেগমের ছেলে। নিখোঁজ মাহাবুল আলম দীর্ঘ ১০ বছর ধরে বনপাড়া পৌর শহরের কালিকাপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। তার স্ত্রী রেখা জানান, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত ০১৩১৪৩৪৭৩৮২ ও ০১৭৯৬৪৮৩১৯১ মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। যেহেতু কারওয়ান বাজার থেকে সে নিখোঁজ হন সেহেতু এ ব্যাপারে তেজগাঁও থানায় জিডি (১১৯৬ তারিখ ১৬।৯।২৬) দায়ের করা হয়েছে। নিখোঁজ মাহাবুল আলমের খোঁজ পেলে দ্রুত জানানোর অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা। জানাতে মোবাইল নং ০১৩১৪৩৪৭৩৮২।
#
অমর ডি কস্তা
নাটোর।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...








