Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

১৭ নভেম্বর, ২০২২, ৪৬তম মৃত্যুবার্ষিকী মুক্তি সংগ্রামের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী

ব্রিটিশ ঔপনিবেশিক বাংলায় গ্রামভিত্তিক রাজনীতির প্রবর্তক

admin by admin
November 12, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।।
ব্রিটিশ ঔপনিবেশিক বাংলায় গ্রামভিত্তিক রাজনীতির প্রবর্তক মাওলানা আবদুল
হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের স্বনামধন্য ধর্মগুরু এবং গুরুত্বপূর্ণ
রাজনৈতিক ব্যক্তিত্ব। তৎকালীন বাংলায় রাজনীতি ব্যাপারটাকে শুধুমাত্র শিক্ষিত এবং
একটা নির্দিষ্ট মহলের গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিলো। মাওলানা ভাসানী
রাজনীতির আলোকবর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে এর আলো ছড়িয়ে দেন।
গ্রামের অসহায় দরিদ্র মানুষদের রাজনৈতিক অধিকার আদায়ে তিনি আমৃত্যু
সংগ্রাম করে গেছেন। ইতিহাসে তাই তাঁর নাম মজলুম জননেতা হিসেবেই অধিক
পরিচিত।
উপমহাদেশের আজাদী আন্দোলন, পাকিস্তানের প্রথম বিরোধী দল প্রতিষ্ঠা, ভাষা
আন্দোলন, যুক্তফ্রন্ট গঠনের মধ্য দিয়ে পাকিস্তানী শাসকদের পতন নিশ্চিত করা, ৫৭্#৩৯;র
কাগমারী সম্মেলনে মাধ্যমে বাঙ্গালীকে স্বাধীনতা স্বপ্নে উজ্জিবিত করা, ৬৯্#৩৯;র
গণআন্দোলন, ৭০-এ স্বাধীনতার ঘোষণা, ৭১এর মহান মুক্তিসংগ্রামের প্রবাসী
সরকারের প্রধান উপদেষ্টা …………. আরো অনেক কিছু। আফ্রো-এশিয়া-রাতিন
আমেরিকার নির্যাতিত নিপিড়িত মানুষের মহান নেতা মজলুম জননেতা মওলানা
আবদুল হামিদ খান ভাসানী। ১৭ নভেম্বর, ২০২২ ৪৬তম মৃত্যুবার্ষিকী যার।
১৯৭৩ সালের সর্বশেষ পাসপোর্ট অনুযায়ী মওলানা ভাসানীর জন্ম ১২ ডিসেম্বর,
১৮৮০ খৃস্টাব্দে। জন্মস্থান সিরাজগঞ্জের সয়া-ধানগড়া গ্রামে, ক্ষুদ্র ব্যবসায়ী
পরিবারে। পিতার নাম হাজী শরাফত আলী খাঁ (মৃত্যু-১৮৮৬), মাতার নাম মজিরন বিবি
(মৃত্যু-১৮৯১)। পিতা-মাতা আর তিন ভাই-এক বোনের সংসার। খেলুড়ে, ডানপিঠে
আবদুল হামিদের ডাকনাম হলো বিষাক্ত এবং ছটফটে এক মাছের নামে-চ্যাকা। খুব
প্রচলিত কথা- ভাসানীর জন্ম ‘নিন্মমধ্যবিত্ত কৃষক’ পরিবারে।
কার্ল মার্ক্স যেমন নিজে শ্রমিক ছিলেন না, কিন্তু শ্রমিকদের মুক্তির পথ-প্রদর্শক
ছিলেন। তেমনি মওলানা ভাসানীও কৃষক পরিবারে জন্ম নেননি, কিন্তু কৃষক মুক্তি
আন্দোলনের জন্ম দিয়েছেন। স্টিমার ঘাট থাকার কারণে সিরাজগঞ্জ তখন গুরুত্বপূর্ণ
শহর। সে শহরে তার পিতার ছিল জুতার দোকান। ভাসানীর বাবা-চাচার ৭ বিঘা জমি
ছিল। তাছাড়া সে সময় হজ করতে প্রয়োজন হতো ৮০-১০০ টাকা (স্বর্ণের ভরি ছিল
২৮ টাকা) এবং তিনি নিজ খরচেই হজ সম্পন্ন করেছিলেন। অর্থাৎ তারা স্বল্পবিত্তের
ক্ষুদ্র ব্যবসায়ী একটি পরিবার ছিলেন।
হাজী শরাফত আলী খাঁ সম্ভবত ৪৫/৪৬ বছর বয়সেই মারা যান। মহামারী কলেরা শিশু
আবদুল হামিদের কাছ থেকে কেড়ে নেয় মা, দুই ভাই, একটি বোনকে। চাচার কাছে
বড় হতে থাকেন তিনি। প্রচলিত আছে, তিনি যখন খেয়াল করেন যে তার চাচা
সামজের বিত্তশালীদের আদরে আপ্যায়নে দাওয়াত খাওয়ান-কিন্তু নিম্নবিত্তদের আলাদা
খাওয়ান তখন চাচার সাথে তার বাক-বিতন্ডা হয়। রাগ করে তিনি চলে যান এক বোনের
শ্বশুরবাড়ি। অনুসারীদের কাছে স্মৃতিচারণ করার সময় মওলানা বলেছেন, কিছুদিন পর
তার সে বোন তার হাতে এক আধুলি দিয়ে বলেছিলেন, ‘ভাইরে, দুই চোখ যেদিকে
যায় চলে যা।’

প্রখ্যাত সুফী সাধক হযরত সৈয়দ নাসিরউদ্দিন আহমদ (র.)’র কাছে খবর পৌঁছায়,
যে ছেলেটির অভিভাবকত্ব তিনি নিতে চেয়েছেন সে আজ এতিম শিশু। তিনি
আসলেন সিরাজগঞ্জ কিন্তু দুরন্ত চ্যাকা মিয়া ততদিনে উধাও। চারিদিকে পড়ল খোঁজ
আর খোঁজ। অবশেষে কিশোর আবদুল হামিদ খাঁ’কে পাওয়া গেল কুষ্টিয়ার
কুমারখালীতে, একটি গানের দলে। ১৮৯৭ সাল থেকে সৈয়দ নাসিরউদ্দিন আহমদ (র.)
শিষ্য আবদুল হামিদ খাঁসহ আসামের ধুবরি মহকুমার জলেশ্বর গ্রামে বসবাস করতে
থাকেন। ১৮৯৭ থেকে ১৯০৭, দীর্ঘ ১০টি বছর নিজের সান্নিধ্যে রেখে তিনি তার
শিষ্যটিকে বিভিন্নমুখী শিক্ষা দান করেন, যার মধ্যে ছিল উৎপাদনশীল জীবনযাপনের
জন্য কঠোর পরিশ্রমী ও দুঃসাহসী হওয়ার শিক্ষা; ভাষা শিক্ষার মধ্যে অন্যতম ছিল আরবি,
ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা ও ইংরেজি; এছাড়া পড়িয়েছেন দর্শনতত্ত্ব, তর্কশাস্ত্র,
রসায়ন, জ্যোতির্বিজ্ঞান, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যা এবং
আধ্যাত্মবিদ্যা।

১৯০৭ সালে সৈয়দ নাসির উদ্দিন বোগদাদী (রহ.) তরুণ আবদুল হামিদকে পাঠান উত্তর
ভারতের দারুল উলুম দেওবন্দে, তবে প্রথামাফিক ছাত্র হিসেবে ভর্তি করাননি। দেওবন্দের
দুজন প্রখ্যাত শিক্ষক এবং বিপ্লবী নেতা সৈয়দ হোসেইন আহমদ মাদানী এবং
শায়খুল হিন্দ মওলানা মাহমুদুল হাসান-এর কাছে পাঠিয়েছিলেন ব্যাক্তিগত ভাবে তার
শিষ্যকে রাজনীতি, অর্থনীতি ও মানবসভ্যতা শিখাতে, জানাতে ও বুঝাতে।
১৯২৪ সালে আসামের ধুবড়ি জেলার ভাসানচরে বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের
বিরুদ্ধে আবদুল হামিদ খান এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজনন করেন। এ
সমাবেশেই সাধারণ কৃষকেরা তাঁকে ভাসানচরের মওলানা তথা মওলানা ভাসানী নামে
আখ্যায়িত করেন। আর তখন থেকেই তিনি হলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
পরবর্তী সময় তার নামের আগে যুক্ত হয়েছে আরো কত উপাধি। সেগুলো হলো মজলুম
জননেতা, আপোষহীন নেতা, চৎড়ঢ়যবঃ ড়ভ ঠরড়ষবহপব, ঞযব জবফ গধষিধহধ, ঞযব ঋরৎব-
বধঃবৎ গধষিধহধ, চৎড়ঢ়যবঃ ড়ভ ওহফবঢ়বহফবহপব ইত্যাদি।
১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিং ভ্রমণ করেন। মাওলানা ভাসানীও তখন
ময়মনসিংহেই ছিলেন। সেখানে তাঁর ভাষণ শুনে মাওলানা ভাসানী ভীষণ অনুপ্রাণিত
হন। এরপর ১৯১৯ সালে তিনি সক্রিয়ভাবে কংগ্রেসে যোগদান করে অসহযোগ
আন্দোলনে জড়িয়ে পরেন। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাঁকে
কারাভোগ করতে হয়। ১৭ মাস পর তিনি মুক্তি পান। এরপর ১৯২৪ সালে সিরাজগঞ্জে এক
সভায় কৃষক সাধারণের ওপর জমিদারের শোষণ, নিপীড়ন ও অত্যাচারের কাহিনি তুলে
ধরেন। এ সভায় ভাষণের জন্য তাঁকে নিজের জন্মভূমি ছাড়তে হয়। এবার তিনি চলে যান
আসামের জলেশ্বরে।
১৯২৩ সালে চিত্তরঞ্জন দাস “স্বরাজ্য পার্টি” গঠন করলে মাওলানা ভাসানী সেই দলকে
সংগঠিত করতে ব্যাপক ভূমিকা পালন করেন। রাজনৈতিক সংগঠক হিসেবে মাওলানা
ভাসানী ছিলেন অত্যন্ত দূরদর্শী এবং বিচক্ষণ চিন্তাধারার। রাজনীতি নিয়ে শত
ব্যস্ততার মাঝেও পাঁচবিবির জমিদার শাসুদ্দিন আহমেদ চৌধুরীর অনুরোধে তাঁর
কন্যা আলেমা খাতুনকে তিনি বিয়ে করেন। তারপর ১৯২৬ সালে তিনি সহধর্মিণীকে
সাথে নিয়েই তিনি আসাম চলে আসেন। বিয়ে তাঁর রাজনৈতিক জীবনে তেমন
কোন প্রভাব বিস্তার করতে পারেনি। সংসার এবং রাজনীতি উভয়ই সমান তালে
চালিয়ে নিয়েছেন তিনি। তিনি আসাম গমনের কিছুদিনের মধ্যেই কৃষক-প্রজা
আন্দোলনে সুত্রপাত হয়। এই আন্দোলনেও তিনি কৃষক-প্রজাদের হয়ে তাদের দাবী

আদায়ে সচেষ্ট ছিলেন। আসাম এবং পূর্ব বাংলার কৃষক মজদুরদের স্বার্থ আদায়ে
এবং জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে তিনি
আত্মনিয়োগ করেন।
ভারত বিভাগের পর ১৯৪৭ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী আসাম থেকে
পূর্ববাংলায় চলে আসেন। প্রথমে তিনি আওয়ামী মুসলিম লীগ যা পরবর্তীতে
আওয়ামী লীগ, তা প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা
প্রতিষ্ঠা ও প্রকাশ শুরু করেন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে
তিনি আবার গ্রেপ্তার হন। ছাড়া পাওয়ার পর ১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে তিনি
শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে নিয়ে যুক্তফ্রন্ট
গঠন করেন এবং মুসলিম লীগ সরকারের শোচনীয় পরাজয় ঘটান।
১৯৩০ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসান চরে তিনি প্রথম কৃষক
সম্মেলন আয়োজন করেন। এই সম্মেলনের পর তিনি সর্বমহলে ভাসানীর মাওলানা নামে
পরিচিতি লাভ করেন। মূলত এরপর থেকেই তাঁর নামের শেষে “ভাসানী” উপাধি যুক্ত হয়।
ভাসান চরের সফল সম্মেলনের পর কৃষক-মজদুর মহলে মাওলানা ভাসানী হয়ে উঠেন এক
অবিসংবাদিত নেতা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সে সময় মওলানা ভাসানীই
প্রথম বুঝতে পেরেছিলেন, পাকিস্তানের পশ্চিম অংশের শাসকেরা ধর্ম ও জাতীয়
সংহতির নামে পূর্ববাংলার মানুষকে শোষণ করছে। তাই তাদের সঙ্গে একই রাষ্ট্রের
বাঁধনে অবস্থান করা আর সম্ভব নয়। সে কারণে ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনের
মাধ্যমে সমগ্র জাতির অন্তরে স্বাধীনতার স্বপ্ন দিখিয়েছিলেন। ১৯৬৯ সালে গণ-
অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি
স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তোলেন।

১৯৭০ সালের নভেম্বরে পল্টন ময়দানে ভাষণ দানকালে এ কথাটিই বারবার উচ্চারণ করে
জাতিকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। ১৯৫৫, ১৯৫৬ ও ১৯৫৭ সালেও তিনি ঘোষণা
দিয়েছিলেন, পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে জনগণের ওপর যে অত্যাচার-নিপীড়ন
চালাচ্ছে, যে বৈষম্যনীতি অনুসরণ করছে, তা চলতে থাকলে পূর্ব পাকিস্তান একদিন
স্বাধীন হয়ে যাবে। তাঁর এ কথা বাস্তব সত্যে পরিণত হয়েছে।
১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে দেশব্যাপী পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ শুরু হলে
মুক্তিযুদ্ধ শুরু হয়। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে
দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি
প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালের ১৬
ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে মওলানা ভাসানী স্বাধীন
বাংলাদেশে ফিরে আসেন ১৯৭২ সালের ২২ জানুয়ারী। স্বাধীনতার পরও কোনো
পদমর্যাদা ও মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সব সময় জনগণের পাশে
থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য, ভারত
কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত লংমার্চ
পরিচালনা।
মওলানা ভাসানী এ দেশের মানুষের জন্য শিক্ষা ও জ্ঞান-বিস্তার ও প্রসারে অনেক অবদান
রাখেন। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীপুরে হাজি মুহম্মদ মুহসীন
কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ
প্রতিষ্ঠা করেন।

প্রগাঢ স্বদেশপ্রেম, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার আলোকবর্তিকা মজলুম
জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইল জেলার
সন্তোষেষ ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গণে সমাহিত করা হয়।
আজীবন মজলুম মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছেন তিনিই হলেন মওলানা
ভাসানী। তার কাছে জালিমের যেমন কোনো জাত-ধর্ম থাকত না, তেমনি মজলুম
মানুষ কোনো ধর্মের, দেশের, বর্ণের, পেশার সেটা তিনি বিন্দুমাত্র ভাবতেন না।
তিনি সবাইকে ছাড়িয়ে অনেক বড় হয়েছেন, ব্যতিক্রম হয়েছেন এইজন্যই যে,
তিনি থাকতেন সর্বহারাদের মাঝে, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির কাছে। তিনি চিরকাল
শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে।

Views: 287

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

by admin
October 18, 2026
0
12

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেছেন...

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে

by admin
October 18, 2026
0
10

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আসছেন । এই সফর ও জনসভা সফল...

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

by admin
October 18, 2026
0
13

তারিখ: ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ অক্টোবর ২০২৬ ইং ঢাকা: গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন...

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

by admin
October 18, 2026
0
6

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির...

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

by admin
October 18, 2026
0
13

চাঁনমোহন রবিদাস সভাপতি, শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ) প্রধান সমন্বয়কারী (মুখপাত্র), জুয়েল রবিদাস সাধারণ সম্পাদক এবং রনি রবিদাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর ভূমি, আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক অধিকার, জীবনমানের উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)’-এর আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের স্মারক নম্বর বিআরএফ/কেক/২০২৬ (৪২), তারিখ ১৬ অক্টোবর ২০২৬ অনুযায়ী কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁনমোহন রবিদাস। প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ)। নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি হিসেবে জীবন রবিদাস, সুশান্ত রবিদাস (শ্যামল) ও ইন্দ্রজিৎ রবিদাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল রবিদাস। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত রবিদাস জনগোষ্ঠীর অধিকার, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন: সংগঠনের নীতিনির্ধারণী পরামর্শ, অধিকারভিত্তিক আন্দোলন, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক অগ্রগতিতে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র ঘোষ, তরুণ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ললিত রবিদাস, শ্রীকৃষ্ণ দাস, সীমা দত্ত, পাভেল পার্থ, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট প্রভাত টুডু, অ্যাডভোকেট বাবুল রবিদাস এবং গণন লাল। শিক্ষা, সাংবাদিকতা, আইন, মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততার মধ্য দিয়ে বিআরএফের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে বিষয়ভিত্তিক দায়িত্ব বণ্টন: নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে লালচাঁন রবিদাস ও বিজয় রবিদাস এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে গৌতম রবিদাস, নিরঞ্জন রবিদাস, মিঠু রবিদাস, অঞ্জন রবিদাস, জহরলাল রবিদাস, রাজেন রবিদাস, সুশীল রবিদাস ও নান্টু রবিদাস। অর্থবিষয়ক সম্পাদক হিসেবে রিপন রবিদাস, দপ্তর সম্পাদক হিসেবে নিরঞ্জন রবিদাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রিপন রবিদাস দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ধর্ম, শিক্ষা, সাহিত্য, আইন ও বিচার, নারী, ছাত্র, যুব, শিশু, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, তথ্য ও গবেষণা, আন্তর্জাতিক বিষয়, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, সমবায়, ত্রাণ ও পুনর্বাসন, মানবাধিকার, গণসংযোগ, ভূমি ও গৃহায়ণ, আর্থসামাজিক উন্নয়ন, প্রবাসীকল্যাণ, জনগণনা, স্বেচ্ছাসেবা, শিল্প ও বাণিজ্য, গণশিক্ষা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয়  কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পাশাপাশি ১১ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক যোগাযোগ জোরদার করার ক্ষেত্র তৈরি হয়েছে। স্থায়ী কমিটি গঠন: সংগঠনের ধারাবাহিকতা, সাংগঠনিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি চাঁনমোহন রবিদাস, প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ), নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি সুশান্ত রবিদাস (শ্যামল), সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনি রবিদাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠু রবিদাস, অর্থবিষয়ক সম্পাদক রিপন রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন রবিদাস এবং নারী বিষয়ক সম্পাদক অরুণা রানী রবিদাস অন্তর্ভুক্ত রয়েছেন।

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

by admin
October 16, 2026
0
21

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন October 18, 2026
  • প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল October 18, 2026
  • সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ October 18, 2026
  • স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি October 18, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 18, 2026
  • মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক October 18, 2026
  • ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর October 18, 2026
  • ২০ অক্টোবর ১৪তম মৃত্যুবার্ষিকী : ভাষা সেনানী অলি আহাদ চির বিদ্রোহী জননায়ক October 18, 2026
  • সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ October 18, 2026
  • দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ October 18, 2026
  • ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি October 18, 2026
  • টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা October 18, 2026
  • কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ October 18, 2026
  • নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” October 18, 2026
  • কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী। October 18, 2026
  • মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র October 18, 2026
  • বদলগাছীতে ওসির সভা বর্জনে প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার অভিযোগ October 18, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল October 18, 2026
  • ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! October 18, 2026
  • প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ October 18, 2026
  • সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক। October 18, 2026
  • ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প October 18, 2026
  • সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ October 18, 2026
  • বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা বন্ধ না হলে এবং মেজর(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনের মুক্তি না দিলে শাটডাউনের হুমকি প্রবাসী নাগরিক সমাজের October 18, 2026
  • মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী October 18, 2026
  • রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা October 18, 2026
  • রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার October 18, 2026
  • * দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’ October 18, 2026
  • রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার October 18, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে October 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

      লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

      October 18, 2026
      প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

      প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

      October 18, 2026
      সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

      সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d