প্রেস বিজ্ঞপ্তি
১৯৭১ সালের ৯ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে মজলুম জননেতা মওলানা ভাসানীর জনসভায় তিনি পশ্চিম পাকিস্তানির উদ্যেশ্যে বলেন আমাদের স্বাধীনতার বিকল্প নাই, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের পরিপ্রেক্ষিতে শেখ মুজিবকে নির্দেশ দেন মওলানা ভাসানী, স্বাধীনতার বিকল্প নাই। শতাদ্বীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী স্মৃতি চারণে ৯ মার্চ, শনিবার বিকাল ৩.৩০ টায় মতিঝিলস্থ ওয়াবদা মসজিদে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, নকিবুল হক নকিব।
প্রধান অতিথি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী ২৩ বছর পাকিস্তানী শাসক গোষ্ঠীর সঙ্গে রাজপথে লড়াই করেছেন। ১৯৭০’র ভয়াবহ ঘূর্ণিঝড়ে ঐতিাসিক পল্টন ময়দানে পশ্চিম পাকিস্তানীদের ওয়ালাইকুম আসসালাম জানিয়েছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর বক্তব্যের পরীপ্রেক্ষিতে মওলানা ভাসানী বলেছিলেন, শেখ মুজিব স্বাধীনতার বিকল্প নেই। তাই মজলুম জননেতা মওলানা ভাসানী সকল সমই স্বাধীনতার স্বপক্ষে ছিলেন এবং তিনি বার বার পাকিস্তানী শাসক গোষ্ঠী তাকে কারাবরণে স্বীকার হতে হয়।
আমরা মওলানা ভাসানী প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিন-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাজীবন কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জন্য লড়াই করেছেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক ৯ই মার্চ মওলানা ভাসানীর ভূমিকাকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বার্তা প্রেরক







