২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে সহিংসতার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল এবং উপজেলা সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি নাসিম মিয়াজীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জুলাই গণঅভ্যুত্থানের পরও কি রাষ্ট্রীয় হত্যার সংস্কৃতি ফিরে আসছে?
হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, আজ সংবাদমাধ্যমে প্রকাশিত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের একটি বক্তব্য গভীর ক্ষোভ ও উদ্বেগের...








