ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছেন শান্ত ও জাকির।
৮০ রানে পিছিয়ে থাকলেও বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেই বিশ্বাস তাইজুল ইসলামের। তৃতীয় দিন ভালো করলে, ২৫০ রানের লিড পেলে জয়ের সম্ভাবনাও থাকবে বলে বিশ্বাস তার।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন,‘আমরা খুব যে খারাপ জায়গায় আছি তা না। বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলব না। অবশ্যই ভালো বলব। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কাল (শনিবার) সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। আমার কাছে মনে হয় এটা (২৫০ রানের লিড) খারাপ হবে না।’
চট্টগ্রামে প্রথম ইনিংসে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে ভালো করেছিল বাংলাদেশ। জাকিরের ব্যাট থেকে এসেছিল শতরান। সাকিব পেয়েছিলেন ৮৪ রান। তাইজুল মনে করেন, ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে, ইনিংস বড় করলে বড় পুঁজি পাওয়া যাবে।








