Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় বড় বদলের কারণ

admin by admin
January 11, 2024
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। এর মধ্যে ৭ জানুয়ারির ভোটের আগেই বাদ পড়েন দুজন টেকনোক্র্যাট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। তিনজন নির্বাচনে পরাজিত হয়েছেন। আর তিনজন এবার দলীয় মনোনয়নই পাননি। অবশ্য বাদ পড়া টেকনোক্র্যাট মন্ত্রীদের একজন নতুন মন্ত্রিসভায় ফিরেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন। এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর গতকাল রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের উপস্থিতিতে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নামের তালিকা পড়ে শোনান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের শপথ নিতে টেলিফোন করে জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা গতকাল রাত পর্যন্ত ঘোষণা করা হয়নি। শপথের পরে তাঁদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

আগের মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন। নতুন মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। তবে পরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আরও যুক্ত হতে পারেন বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা গতকাল রাত পর্যন্ত ঘোষণা করা হয়নি। শপথের পরে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

বর্তমান মন্ত্রিসভায় দুজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে। একজন চিকিৎসক সামন্ত লাল সেন, তিনি বার্ন ইউনিটের মাধ্যমে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে বেশ আলোচিত। অপরজন ইয়াফেস ওসমান, তিনি বিদায়ী মন্ত্রিসভায়ও ছিলেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত হরতাল-অবরোধের সময় আগুনে পোড়া মানুষের চিকিৎসার ক্ষেত্রে সামন্ত লালের প্রশংসনীয় ভূমিকা ছিল। এ জন্য তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনে দলের মনোনয়নে ৭১ জন বাদ পড়েন। অনিয়ম-দুর্নীতির কারণের চেয়ে নতুনদের জায়গা দেওয়ার জন্যই বেশি বাদ পড়েছেন। এবার মন্ত্রিসভায় দলের সক্রিয় নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকের বাদ পড়া হয়তো যৌক্তিক। আবার কারও কারও বাদ পড়ার পেছনে কী কারণ তা এখনো বোঝা যাচ্ছে না। আবার কেউ কেউ পুনরায় স্থান পেয়েছেন। কিন্তু কেন পেয়েছেন, এর কারণও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে দলীয় রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বারবার সংসদ সদস্য হয়েছেন, এমন ব্যক্তিদের কথা বিবেচনায় নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সরকারকে দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকেরা। এগুলো হচ্ছে অর্থনৈতিক সংকট ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পশ্চিমা দুনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন।

এই বিবেচনায় অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বাদ পড়েছেন। এর মাধ্যমে এই দুই খাতে নতুন চিন্তা যুক্ত করা এবং নতুন করে শুরু করার একটা চেষ্টা থাকতে পারে বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন।

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আবুল হাসান মাহমুদ আলীকে ফিরিয়ে আনার ফলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী কে হবেন-এটা বড় প্রশ্ন। তবে আবুল হাসান মাহমুদ আলী গত পাঁচ বছর অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে বিবেচনা করা হয় কি না, সেটাই দেখার বিষয়।

 

রাজনীতিতে সক্রিয় ও অভিজ্ঞতার মূল্যায়ন
জাহাঙ্গীর কবির নানক ২০০৯ সালের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার পর বাদ পড়েন। এরপর ২০১৮ সালে তিনি দলীয় মনোনয়নই পাননি। এবার তাকে দলের মনোনয়নের পর পূর্ণ মন্ত্রী করা হলো। আওয়ামী লীগের কোনো কোনো নেতার মূল্যায়ন হচ্ছে, নানক এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আন্দোলন–কর্মসূচিতে সক্রিয় থাকা এবং দলের প্রতি আনুগত্য দেখিয়ে।

ফারুক খান ২০১৯ সালে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর এবার ফিরে আসার কথা আগেই শোনা যাচ্ছিল বলে দলের নেতারা জানিয়েছেন। দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা আবদুর রহমান আগে একাধিকবার সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় স্থান পাননি। এর মধ্যে ২০১৮ সালে দলের মনোনয়নও হারান। এবার মন্ত্রিসভায় স্থান পাওয়ার ক্ষেত্রে রাজনীতিতে সক্রিয় থাকাকে কারণ হিসেবে দেখছেন তার সমর্থকেরা।

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আবুল হাসান মাহমুদ আলীকে ফিরিয়ে আনার ফলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অর্থমন্ত্রী কে হবেন-এটা বড় প্রশ্ন। তবে আবুল হাসান মাহমুদ আলী গত পাঁচ বছর অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে বিবেচনা করা হয় কি না, সেটাই দেখার বিষয়।

এর বাইরে সাবের হোসেন চৌধুরী ১৯৯৬ সালে উপমন্ত্রী হলেও আর সরকারের দায়িত্ব পাননি। কিন্তু তিনি আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হওয়া, এরপর জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রেখে একটা অবস্থান তৈরি করেন। এ জন্য ভোটের আগে তাকে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত করা হয়। সাবের হোসেন চৌধুরীর আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগাতে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতারা মনে করেন।

সাবেক আমলা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রশাসনে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনিও তিনবারের সংসদ সদস্য। তার আত্মীয় কামরুল ইসলাম একাধিকবার মন্ত্রিসভায় ছিলেন। যে কারণে মোকতাদির চৌধুরীকে এর আগে বিবেচনায় নেওয়া হয়নি বলে মনে করা হয়।

সাবের হোসেন চৌধুরীর আন্তর্জাতিক পরিচিতি কাজে লাগাতে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতারা মনে করেন।

নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম ও জিল্লুল হাকিমকে এবার অভিজ্ঞতা বিবেচনায় মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নাজমুল হাসানকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই বিবেচনায় তাঁকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে বলে আলোচনা আছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ছেলে হিসেবে এমনিতেই তাঁর প্রতি সরকারের শীর্ষ মহলের সুদৃষ্টি রয়েছে।

উপমন্ত্রী থেকে মহিবুল হাসান চৌধুরী এবং প্রতিমন্ত্রী থেকে ফরহাদ হোসেনের পূর্ণ মন্ত্রী হওয়াকে চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যে দক্ষতার ছাপ পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিমন্ত্রী হিসেবে নতুন মুখ মোহাম্মদ আলী আরাফাত, আহসানুল ইসলাম ও রুমানা আলী। তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করছে আওয়ামী লীগ। জাতীয় নেতার পরিবারের সদস্য হিসেবে একমাত্র সিমিন হোসেন রিমি জায়গা পেয়েছেন। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে আরও রয়েছেন মো. আব্দুস শহীদ, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, শফিকুর রহমান চৌধুরী।

অসুস্থতার কারণে মুস্তফা কামাল বাদ পড়তে পারেন, এমন আলোচনা আগেও ছিল। তবে নতুন মন্ত্রিসভায় আব্দুর রাজ্জাকের নাম না থাকার ঘটনাকে বিস্ময়কর বলছেন দলের অনেকে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয়েছিল। এ ছাড়া করোনা মহামারির সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেককে নিয়ে নানা সমালোচনা ছিল।

নতুন মন্ত্রিসভায় নেই যারা
আগে ছিলেন, নতুন মন্ত্রিসভায় নেই, এমন ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ। অসুস্থতার কারণে মুস্তফা কামাল বাদ পড়তে পারেন, এমন আলোচনা আগেও ছিল। তবে নতুন মন্ত্রিসভায় আব্দুর রাজ্জাকের নাম না থাকার ঘটনাকে বিস্ময়কর বলছেন দলের অনেকে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নানা সময় বিতর্ক তৈরি হয়েছিল। এ ছাড়া করোনা মহামারির সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেককে নিয়ে নানা সমালোচনা ছিল।

নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া অন্যরা হলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

প্রতিমন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা। দুজন উপমন্ত্রীও বাদ পড়েছেন। তারা হলেন হাবিবুন নাহার ও এ কে এম এনামুল হক শামীম।

 

Post Views: 353

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
83

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d