মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২ নভেম্বর’২০২৪ শনিবার দুপুর ২টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে হাজীদিঘ মাঠ রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং শেখপুরা ইউনিয়নের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের উপদেষ্টা জামায়াত মনোনীত দিনাজপুর সদর ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ মাইনুল আলম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং শেখপুরা ইউনিয়নের সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার আমীর মোঃ নুরুল্লাহ সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলার সভাপতি মোঃ জুয়েল আহমেদ, সাবেক সভাপতি মোঃ হাবিবুল্লাহ বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হোসেন আলী, সেক্রেটারি মোঃ আবু বক্কর সিদ্দিক, ৪নং শেখপুরা ইউনিয়নের উপদেষ্টা মোঃ আমানুল্লাহ সরকার প্রমূখ।








