সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ক্যাডার পদে ১ হাজার ৭৫৫ জন এবং নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি, লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিসিএসে অংশ নিতে প্রার্থীরা ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ থাকবে।








