Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

৫৭ রানে বাংলাদেশের হারে সিরিজ পাকিস্তানের

admin by admin
May 31, 2025
in খেলা ধুলা, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সংক্ষিপ্ত স্কোর: ১৯ ওভারে বাংলাদেশ ১৪৪/৯ (তানজিদ ৩৩, ইমন ৮, লিটন ৬, হৃদয় ৫, জাকের ০, মিরাজ ২৩, শামীম ৭, রিশাদ ১, তানজিম ৫০, হাসান ৮*)

পাকিস্তান ২০ ওভারে ২০১/৬ (শাহিবজাদা ৭৪, সাইম ৪, হারিস ৪১, নওয়াজ ৫১*, সালমান ১৯, শাদাব ৭, ফাহিম ১)

ফল: পাকিস্তান ৫৭ রানে জয়ী।

দারুণ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০২ রানের লক্ষ্য পূরণের আভাস দিয়েছিল তারা। বিনা উইকেটে ৪৪ রান তারা করে ৩.৫ ওভারে। কিন্তু হুট করে ছন্দপতন। ৭৭ রানে ৭ উইকেট হারায় সফরকারী দল। শেষ দিকে তানজিম হাসান সাকিব ঝড় তুলে ফিফটি করেন। তাতে হারের ব্যবধান কমেছে। ১৪৪ রানে গুটিয়ে গেছে তারা। ৫৭ রানে হেরে সিরিজ হারলো লিটন দাসরা।

৯ নম্বরে নেমে ৩১ বলে ৫০ রান করে বাংলাদশের সফল ব্যাটার তানজিম। ১৯ বলে ৩৩ রান করেন তানজিদ হাসান। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন মেহেদী হাসান মিরাজ (২৩)।

পাকিস্তানের পক্ষে বোলিং করা আট জনের মধ্যে সফল আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

তিন টি-টোয়েন্টির সিরিজ এক ম্যাচ আগেই জিতলো পাকিস্তান। রবিবার এই লাহোরেই শেষ ম্যাচ হবে।

৪১ বলে ৭৪ রান করে ম্যাচসেরা শাহিবজাদা ফারহান।

শেষ সময়ে তানজিমের ঝড়ো ফিফটি

তানজিম হাসান সাকিব ১৮তম ওভারে খুশদিল শাহের প্রথম দুই বলে ছক্কা মারলেন। পরের ওভারে সাইম আইয়ুবকে ছয় হাঁকান। তারপর দুটি সিঙ্গেল নিয়ে ৩০ বলে ১ চার ও ৫ ছয়ে প্রথম ফিফটি করেন তিনি।

আর একটি বল খেলে আউট হন তানজিম। শরিফুল ইসলাম ইনজুরির কারণে নামেননি। ১০ ব্যাটার নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।

মিরাজের বিদায়

১৪ ওভার শেষে ১১০ রানে ৮ উইকেট হারালো বাংলাদেশ। খুশদিল শাহের বলে হারিস রউফকে ক্যাচ দিলেন মেহেদী হাসান মিরাজ। ১৭ বলে ২ চারে ২৩ রান করেন তিনি।

তানজিমের টানা দুই ছয়ে বাংলাদেশের একশ

তানজিম হাসান সাকিব ১৩তম ওভারে হারিস রউফকে টানা দুটি ছক্কা মেরে বাংলাদেশের স্কোর একশ পার করলেন।

রিশাদের আউটে হারের শঙ্কায় বাংলাদেশ

৪৪ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের সপ্তম উইকেট পড়লো ৭৭ রানে। শাদাব খান দশম ওভারে রিশাদ হোসেনকে মোহাম্মদ হারিসের নিচু ক্যাচ বানালেন। ২ বল খেলেন বাংলাদেশি ব্যাটার।

হৃদয়-জাকেরের পর আবরারের শিকার শামীম

দারুণ শুরুর পর হঠাৎ বাংলাদেশের ছন্দপতন। বিনা উইকেটে ৪৪ রান করা দলটি ২৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারালো। সপ্তম ওভারের তৃতীয় বলে ৫ রান করে আবরার আহমেদের শিকার হন তাওহীদ হৃদয়। তার মতো পরের বলে জাকের আলীকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানি লেগস্পিনার। বাংলাদেশি ব্যাটার ডাক মারলেন।। শামীম হোসেন হ্যাটট্রিক বলে চার মারেন। তবে পাকিস্তানি স্পিনারের পরের ওভারে সাইম আইয়ুবকে ক্যাচ দেন তিনি। ৯ বলে ৭ রানে থামেন শামীম। ৯ ওভারে ৭০ রানে ছয় উইকেট পড়লো বাংলাদেশের।

৫৪ রানে তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করলো বাংলাদেশ

ষষ্ঠ ওভারের প্রথম বলে লিটন দাস সিঙ্গেল নিয়ে দলকে পঞ্চাশের ঘরে নেন। তার আগে তানজিদ হাসান তামিমের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ দারুণ শুরু করে। পাওয়ার প্লের শেষ বলে লিটন হাসান আলীর শিকার হন। ৯ বলে ৬ রান করে মিড অনে হারিস রউফের সহজ ক্যাচ হলেন বাংলাদেশের অধিনায়ক। ৫৪ রানে তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষ করলো সফরকারীরা।

তানজিদ ফিরলেন ৩৩ রানে

৪.৩ ওভারে ৪৬ রানে বাংলাদেশ হারালো দ্বিতীয় উইকেট। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে শর্ট ফাইনে আবরার আহমেদের ক্যাচ হন। বোলিংয়ে ছিলেন ফাহিম আশরাফ। ৫ চার ও ১ ছয়ে সাজানো ছিল তানজিদের ইনিংস।

বড় শট খেলে হাসানের ক্যাচ ইমন

প্রথম তিন ওভারে বাংলাদেশের ৩৮ রানে ৩৩ রানই আসে তানজিদ হাসানের ব্যাটে। চতুর্থ ওভারে পারভেজ হোসেন ইমন চার মেরে হারিস রউফকে হতাশ করেন। পরের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন ৮ রান করে। ৭ বলের ইনিংস ছিল তার। ৪৪ রানে ভাঙলো বাংলাদেশের উদ্বোধনী জুটি।  ৩.৫ ওভারে প্রথম উইকেট হারালো সফরকারীরা।

প্রথম দুই ওভারে ৩২ রান তুললেন তানজিদ

দ্বিতীয় বলে সালমান আগাকে চার মেরে রানের খাতা খুললেন তানজিদ হাসান তামিম। পরের বলে আরেকটি চার। এরপর দুই রান নিয়ে পঞ্চম বলে ছক্কা। এক ওভারে বাংলাদেশকে ১৭ রান এনে দিলেন এই ওপেনার। পরের ওভারে হাসান আলী দুই নো বল দিলে সেই সুযোগে ১৫ রান তোলেন তানজিদ। প্রথম দুই ওভারে এলো ৩২ রান।

আবারও বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তান ২০১ রান করলো। ৬ উইকেট হারিয়ে তারা এই রান করে। ইনিংসের শেষ বলে ফাহিম আশরাফ (১) তানজিম হাসান সাকিবের শিকার হন। তাওহীদ হৃদয়ের ক্যাচ হন তিনি। ওই ওভারে ২৫ বলে ফিফটি করা হাসান নওয়াজ ৫১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের ১০৩ রানের জুটিতে শক্ত অবস্থান নেয় পাকিস্তান। সর্বোচ্চ ৭৪ রান করেন শাহিবজাদা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম।

শাদাবকে ফেরালেন হাসান

১৯তম ওভারের শেষ বলে হাসান মাহমুদ ফেরালেন শাদাব খানকে। ১৯০ রানে ৫ উইকেট হারালো পাকিস্তান।

পাকিস্তান অধিনায়ককে ফেরালেন হাসান

নেমেই দুটি চার মেরেছিলেন সালমান আগা। পাকিস্তান অধিনায়ক ইনিংস বড় করতে পারলেন না। তৃতীয় চার মারার পরের বলে হাসান মাহমুদের শিকার হলেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। ১২ বলে ৩ চারে ১৯ রান করেন তিনি। হাসান নওয়াজের সঙ্গে তার জুটি ছিল ৪৫ রানের। ১৫.৪ ওভারে ১৬৬ রানে চার উইকেট হারালো পাকিস্তান।

হারিসের পর শাহিবজাদাকে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তি

ভুল বোঝাবুঝিতে সাইম আইয়ুব রান আউট হন। পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ১২ রানে। তারপর থেকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। ৫০ বলে ১০০ রান তোলেন তারা দুজনে। ১১তম ওভারে তানজিম হাসান সাকিব ভাঙলেন পাকিস্তানের এই শক্ত জুটি। মোহাম্মদ হারিসকে শেষ বলে রিশাদ হোসেনরে ক্যাচ বানান তিনি। ভেঙে যায় শাহিবজাদার সঙ্গে ১০৩ রানের জুটি। দলীয় ১১৫ রানে হারিস ২৫ বল চারটি চার ও দুটি ছয়ে ৪১ রানে থামেন। ৫ বলের মধ্যে রিশাদ হোসেনের শিকার হয়ে মাঠ ছাড়েন শাহিবজাদা। ৪১ বলে চারটি চার ও ছয়টি ছয়ে ৭৪ রান করে লিটন দাসের ক্যাচ হন এই ওপেনার। ১২১ রানে তৃতীয় উইকেট পড়লো পাকিস্তানের।

হাফ সেঞ্চুরির পর জীবন পাওয়া শাহিবজাদার টানা দুই ছক্কায় একশ পার

নবম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে শাহিবজাদা ফারহান মাইলফলক ছুঁলেন। ২৯ বলে চারটি চার ও তিনটি ছয়ে করলেন হাফ সেঞ্চুরি। দশম ম্যাচে প্রথম ফিফটির দেখা পেলেন ফখর জামানের বদলে একাদশে ঢোকা এই ওপেনার। পাঁচ মাস পর জাতীয় দলে ফিরে এই কীর্তি গড়লেন তিনি। পরের ওভারে রিশাদ হোসেনের প্রথম বলে মেহেদী হাসান মিরাজের হাত ফসকে জীবন পান শাহিবজাদা। ইনিংসের তৃতীয় বলেও একবার জীবন পান তিনি। একই ওভারে টানা দুই ছয় মেরে এই ওপেনার দলীয় স্কোর একশ পার করেন।

পাওয়ার প্লেতে হতাশ করলো বাংলাদেশ, পাকিস্তানের ৬৭ রান

পাওয়ার প্লেতে শাহিবজাদা ফারহানের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানি ওপেনারের ব্যাটিং ঝড়ে প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৬৭ রান তুলেছে স্বাগতিকরা। এই সময়ে ছয়টি চার ও চারটি ছয় মেরেছে তারা। পাওয়ার প্লের শেষ ওভারে হাসান মাহমুদ টানা তিন চার হজম করেন মোহাম্মদ হারিসের ব্যাটে। তিনি ২৩ রান করেন, ৩৯ রান আসে শাহিবজাদার ব্যাটে।

মিরাজ-হাসানের ওপর চড়াও শাহিবজাদা

তৃতীয় ওভারে শাহিবজাদা ফারহান টানা দুটি ছক্কা মারেন মেহেদী হাসান মিরাজকে। পরের ওভারে হাসান মাহমুদকে চার বলের মধ্যে দুটি চার ও এক ছক্কা হাঁকান পাকিস্তানি ওপেনার। এই দুই ওভারে ১৪ ও ১৭ রান নেয় পাকিস্তান। তারা পরের ওভারে আর ৫ বল খেলে ৫০ রান তুলে ফেলে। তানজিম হাসান সাকিবকে ছক্কা মেরে দলকে ফিফটি এনে দেন শাহিবজাদা।

রান আউটে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলো

বাউন্ডারির কাছে বল পাঠিয়ে সাইম আইয়ুব ডাবলস নিলেন। তৃতীয় রান নিতে গিয়েই করলেন ভুল। ব্যাটিং প্রান্ত থেকে বেরিয়ে আসেন তিনি, শাহিবজাদা ফারহান নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। আবার ফিরতে গিয়ে সাইম পড়ে গেলে তাওহীদ হৃদয়ের থ্রোয়ে লিটন দাস ততক্ষণে স্টাম্প ভেঙে দেন। ৪ বলে ৪ রান করে আউট হন পাকিস্তানি ওপেনার। ১২ রানে ভাঙলো উদ্বোধনী জুটি।

তৃতীয় বলেই ক্যাচ ছাড়লেন তানজিদ

ইনিংসের তৃতীয় বলে শাহিবজাদা ফারহান ডাক মারতে পারতেন। মেহেদী হাসান মিরাজের বলে তানজিদ হাসান তামিম তার কঠিন ক্যাচ লুফে নিতে পারেননি। কাভার অঞ্চল থেকে পেছনে দৌড়ে সামনে লাফিয়ে বল ধরতে চেয়েছিলেন বাংলাদেশি ফিল্ডার। কিন্তু হাত ফসকে বল মাটিতে পড়ে।

আবারও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে পাকিস্তান। তারা ব্যাটিং নিয়েছে। বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। দলে একটি পরিবর্তন এনেছে তারা। শেখ মেহেদী হাসানের বদলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান ওপেনার ফখর জামান চোটে পড়ায় ঢুকেছেন শাহিবজাদা ফারহান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

সিরিজ বাঁচানোর মিশনে নামছে বাংলাদেশ

পাকিস্তানে আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ হারলে সংযুক্ত আরব আমিরাতের পর আরও একটি ব্যর্থ টি-টোয়েন্টি মিশনে নাম লেখাবে লিটন দাসরা। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Views: 347

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

by admin
October 16, 2026
0
3

মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে গ্রাহকদের আধুনিক, দ্রুত...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
14

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো

by admin
October 15, 2026
0
93

দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও...

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

by admin
October 15, 2026
0
124

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের...

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

by admin
October 15, 2026
0
21

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
8

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

      October 16, 2026
      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

      October 15, 2026
      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d