Friday, November 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

৫ দিন আগেই স্ত্রী হত্যা থানার (এসআই) কারসাজিতে মামলায় স্বামী কারাগারে!

admin by admin
March 15, 2022
in আইন/আদালত, চট্টগ্রাম বিভাগ, জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের রামগতিতে মোহাম্মদ হোসেন নামে এক জেলে তার স্ত্রী পারুল বেগমকে হত্যার অভিযোগে দুই বছর তিন মাস কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে বের হন। এরপর এলাকায় গিয়ে জানতে পারেন, তার স্ত্রী ঢাকায় এক বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।

হোসেন বিভিন্ন মাধ্যমে স্ত্রীর খোঁজে ঢাকায় যান। সেখানে তিনি জানতে পারেন, হত্যার অভিযোগে গ্রেপ্তারের পাঁচ দিন পর তার স্ত্রী ওই বাসাতেই ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কিন্তু তিনি স্ত্রীকে হত্যা করেননি, এটা প্রমাণ করতে কয়েক দিন ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন হোসেন।

 

অবশেষে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (অঞ্চল রামগতি) আদালতে হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন (প্রক্রিয়াধীন)। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন হোসেনের শ্বশুর মো. বাহার মিস্ত্রি, শাশুড়ি হাজেরা বেগম, শ্যালক মো. বাবুল। স্ত্রী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান তফাদারকেও আসামি করা হয়।

বিষয়টি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নিশ্চিত করে জানান মোহাম্মদ হোসেনের আইনজীবী সামছুদ্দিন হিমেল ভূঁইয়া।

তিনি জানান, মামলাটি আদালতের বিচারক নুসরাত জামানের আদালতে রয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে হোসেনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুরকে শোকজ করেছেন। হোসেনের নাবালক দুই শিশুকন্যার কাছ থেকে ১৬৪ ধারায় মিথ্যা জবানবন্দি নেওয়ার অভিযোগে ১০ দিনের মধ্যে মজিবুরকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। হত্যা মামলাটি সিআইডি কর্মকর্তা এসআই আশরাফকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহের নতুন ডিএনএ টেস্ট করে আদালতে দাখিল করার জন্য বলা হয়েছে। এর আগে ডিএনএ টেস্টের একটি রিপোর্ট জমা দেওয়া হলেও তা পারুলের ছিল না। পারুলের বাবার সঙ্গে ডিএনএ টেস্ট মেলেনি।

মামলার এজাহার সূত্র ও আইনজীবী জানান, জামিনে বের হয়ে হোসেন তার স্ত্রী পারুলের আত্মহত্যার ঘটনায় ঢাকার লালবাগ থানায় যে অপমৃত্যু মামলা ও হাসপাতালের ময়নাতদন্ত হয়েছে, তার প্রতিবেদন সংগ্রহ করেন। তখন থানা থেকে তাকে জানানো হয়, পারুলের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার ভাই মো. বাবুলের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। সব তথ্য-প্রমাণ নিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি রামগতি আদালতে হাজির হন। আদালতের বিচারক নুসরাত জামান কাগজপত্র পর্যালোচনা করে রোববার (১৩ মার্চ) হত্যা মামলায় জবানবন্দি দেওয়া হোসেনের দুই মেয়ে ঝুমুর আক্তার ও নূপুর আক্তারকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ঝুমুরকে উপস্থিত করা হয়। রোববার ঝুমুর জবানবন্দি দেয়। তবে নূপুর কোথায় আছে তা জানা যায়নি।

 

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান তফাদারের শেখানো কথাতেই বাবার বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছে বলে নুসরাত জামানের আদালতকে জানায় ঝুমুর। কাগজপত্র পর্যালোচনা ও ঝুমুরের জবানবন্দি শুনে মামলা করার জন্য হোসেনকে বিচারক নুসরাত জামান পরামর্শ দেন।

এ বিষয়ে হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, হোসেন পেশায় একজন জেলে। তিনি রামগতির আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বাসিন্দা। মৌসুমে বেশির ভাগ সময়ই তাকে নদীতে থাকতে হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি তার মা সৈয়দা খাতুন ও স্ত্রী পারুল বেগমের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে রাগ করে পারুল তার বাবার বাড়িতে চলে যান। এর চার দিন পর বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ করেন তিনি। কিন্তু না পেয়ে স্ত্রীর খোঁজে তিনি থানায় একটি জিডি করেন।

২০১৯ সালের ১৪ অক্টোবর বাড়ির পাশে সুজন গ্রামে বাংলালিংক টাওয়ারের পরিত্যক্ত টয়লেটে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। হাতের তিনটি তাবিজ দেখে পারুলের মরদেহ বলে চিহ্নিত করেন তার মা হাজেরা। পরে পারুলের বাবা মো. বাহার বাদী হয়ে জামাই হোসেনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ হোসেনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

আদালত হোসেনকে কারাগারে পাঠান ১৫ অক্টোবর। কিন্তু ১৯ অক্টোবর তার স্ত্রী পারুল ঢাকার লালবাগ থানাধীন নিউ পল্টন রোড এলাকার মো. ফাহাদ নামে একজনের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। সেখানে তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। এ ঘটনায় লালবাগ থানায় অপমৃত্যুর মামলা করা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক ফরাজানা শারমিন ময়নাতদন্ত করেন। সেখানে থেকে পারুলের ভাই মো. বাবুল মরদেহ এনে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করেন।

কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোসেনকে ফাঁসাতে গ্রামের অজ্ঞাতনামা একটি মরদেহকে নিজের মেয়ে দাবি করে হত্যা মামলা করেন তার শ্বশুর বাহার। মামলায় হোসেনের দুই মেয়ে ঝুমুর ও নূপুরকে মারধর ও ভয় দেখিয়ে তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান আদালতে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেছিলেন।

মূলত বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পারুলের মা-বাবা তাকে ঢাকায় গৃহপরিচারিকার কাজের জন্য ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকার লালবাগ এলাকার মো. ফাহাদ নামে একজনের বাসায় তিনি গৃহপরিচারিকার কাজ করতেন। কিন্তু হোসেন জামিনে বেরিয়ে এলেও ঘটনাটি তার কাছ থেকে লুকিয়েছে শ্বশুরপক্ষ।

হোসেন ঢাকা পোস্টকে বলেন, ২৭ মাস কারাগারে থাকার পর জামিনে বের হয়ে জানতে পারি আমার স্ত্রী ঢাকার একটি বাসায় কাজ করতেন। সেখানে খোঁজ করে জানতে পারি আমি গ্রেপ্তারের পাঁচ দিন পর আমার স্ত্রী ঢাকার ওই বাসায় আত্মহত্যা করেন। পরে আমি সব তথ্য-প্রমাণ আদালতে জমা দিয়েছি।

কান্নাজড়িত কণ্ঠে হোসেন আরও বলেন, গেল রোজার ঈদের দিন মা আমাকে দেখতে কারাগারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। তখন বাড়ির কাছে সড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় তিনি মারা যান। আমার দুই মেয়ে ও দুই ছেলেকে পারুলের মা-বাবা ঢাকায় মানুষের বাসায় কাজে দিয়ে দেয়। আমি কারাগার থেকে বের হয়ে তাদের খুঁজে বের করি। আমার বড় মেয়ে নূপুরের এখনো কোনো সন্ধান পাইনি। কারাগারে বসে মাকে হারিয়েছি। আমার জমি বিক্রি করে দিতে হয়েছে। আমি সব দিকে এখন নিঃস্ব।

এ বিষয়ে জানতে চাইলে পারুলের বাবা মো. বাহার মিস্ত্রি ঢাকা পোস্টকে বলেন, পারুল তার স্বামীর বাড়ি থেকে চলে আসার দিন আমি বাড়িতে ছিলাম না। ১২ দিন পর আমি বাড়িতে এসে জানতে পারি। পরে একটি লাশ উদ্ধার হলে আমরা পারুলকে শনাক্ত করি। এ ঘটনায় মামলা করলে তার স্বামীকে পুলিশ জেলে পাঠায়।

কিন্তু পারুল ঢাকায় আত্মহত্যা করেছে কি না বা পারুলের ভাই বাবুল লালবাগ থানা থেকে মরদেহ গ্রহণ করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, পারুল ঢাকায় ছিল কি না, কিংবা ঢাকায় আত্মহত্যার বিষয়ে আমি কিছুই জানি না। আমার ছেলে বাবুল আমাকে কিছু জানায়নি।

তবে ছেলে বাবুলের সঙ্গে কথা বলার জন্য মোবাইল নম্বর চাইলে তিনি ছেলের নম্বর পরে দেবেন বলে জানান। আজ মঙ্গলবার বিকেলে বাহারের নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে কথা বলার জন্য রামগতি থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান তফাদারকে মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চান না বলে কল কেটে দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি এ থানায় নতুন যোগদান করেছি। ঘটনা সম্পর্কে কিছুই আমি জানি না। আদালতের ঘটনা আমার জানার কথাও নয়। এসআই মজিবুর রহমানকে আদালত শোকজ করেছে কি না, তা-ও বলতে পারছি না। কারণ, এ ব্যাপারে আদালত থেকে কোনো কাগজপত্র আসেনি।

প্রসঙ্গত, হোসেন আর পারুলের দ্বিতীয় সংসার ছিল। পারুলের প্রথম স্বামীর নাম আবুল কালাম। সে মেতাবেক ঢাকার লালবাগ থানায় অপমৃত্যুর মামলা ও ময়নাতদন্তের প্রত্যয়নপত্রে প্রথম স্বামীর নাম লেখা হয়েছে। পারুলের বাবা বাহার উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে পরিবার নিয়ে তিনি উপজেলার চরগাজী বয়ারচরের দিদার বাজার এলাকায় বসবাস করেন।

Views: 289

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
1

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ

শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ

by admin
November 13, 2026
0
11

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট...

নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

by admin
November 13, 2026
0
11

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রোল বোমা...

পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

by admin
November 13, 2026
0
17

যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের ৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯

by admin
November 13, 2026
0
3

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে জোরারগঞ্জ...

খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

by admin
November 13, 2026
0
4

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পোল্ট্রি খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্বৃত্তরা। পরে খামার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার November 13, 2026
  • ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। November 13, 2026
  • আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। November 13, 2026
  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে মনে করছে দিল্লি November 13, 2026
  • শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ November 13, 2026
  • পতিত শক্তির বিরুদ্ধে জুলাই অনুরূপ ঐক্যের ডাক November 13, 2026
  • নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে ৩ মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার November 13, 2026
  • খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা November 13, 2026
  • নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 13, 2026
  • গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ November 13, 2026
  • পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত November 13, 2026
  • মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৯ November 13, 2026
  • খামারের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট November 13, 2026
  • জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব November 13, 2026
  • বিকট শব্দে গাড়ি থামালেই বিপদ, মহাসড়কে ছিনতাইয়ের নতুন ফাঁদ; চালকদের সতর্ক করল পুলিশ November 13, 2026
  • পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত November 13, 2026
  • দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা জেলা পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত November 13, 2026
  • রংপুরে আ.লীগের দুই কর্মী গ্রেফতার November 13, 2026
  • ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত November 13, 2026
  • ১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী : অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী November 13, 2026
  • ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন November 13, 2026
  • প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপ : জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করুন November 13, 2026
  • গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া November 13, 2026
  • জনবান্ধব ও জনসম্পৃক্ত গনসংগঠনে পরিণত করার অভিপ্রায়ে বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত November 13, 2026
  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার

      November 13, 2026
      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

      November 13, 2026
      আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

      November 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d