বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬৭ হাজার ২০৮টি পদে সপ্তম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি আর এ কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তবে যে সব প্রার্থী অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এসএমএস-এর মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ দেয়া হবে। এ ছাড়াও পূর্ণাঙ্গ নির্দেশিকায় আবেদনকারীর যোগ্যতা, আবেদন ফিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
মঙ্গলবার এ নির্দেশিকা প্রকাশ করা হয়
নির্দেশিকায় শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে, পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
আবেদনকারীর যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)” নামক সেবা বক্সে পাওয়া যাবে।










