Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

৬৯ শতাংশ কাজ শেষ, সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে কক্সবাজারে যাবে ট্রেন

যাওয়ার স্বপ্নপূরণ হবে।

admin by admin
April 8, 2022
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে শেষ হবে সরকারের অন্যতম মেগা প্রকল্প ঢাকা-দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ। ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৯ শতাংশ। বাকি ৩১ শতাংশ কাজ শেষ হলেই আগামী বছরের জুনে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজারে যাওয়ার স্বপ্নপূরণ হবে।

অবশ্য এর আগে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ‘রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান। আগামী বছর (২০২২) ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চলবে।’ ২০২১ সালের ১৮ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছিলেন মন্ত্রী।

কিন্তু নির্ধারিত সময়ে ঢাকা-কক্সবাজার রেললাইনের কাজ শেষ না হওয়ায় আরও ছয় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এখন এই লক্ষ্যে এগিয়ে চলছে কাজ। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ প্রকল্পে কাজ করছেন শ্রমিকরা। একই সঙ্গে আইকনিক স্টেশন, ছোট-বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিংয়ের নির্মাণকাজও এগিয়ে চলছে।

প্রকল্পের কাজে ধীরগতি

প্রকল্প কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ডিসেম্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রণালয়। কিন্তু গত মার্চ পর্যন্ত দোহাজারী-কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়েছে ৬৯ শতাংশ। করোনা মহামারি ও বিভিন্ন কারণে কাজের অগ্রগতি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এজন্য ডিসেম্বরের পরিকল্পনা বাদ দিয়ে আগামী বছরের জুনে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হয়েছে। আশা করা যায়, আগামী বছরের জুনে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে।

ctg2ইতোমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৯ শতাংশ

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ৪২০ কিলোমিটার রেলপথের কাজ চলছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩২০ ও চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মিশ্র গেজ ডাবল লাইন নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এই পথে মিটারগেজ ও ব্রডগেজ দুই ধরনের ট্রেন চলতে পারবে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মিশ্র গেজ রেললাইন নির্মিত হচ্ছে। এই পথে রেললাইন বসানো শেষ হলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালানো সম্ভব হবে। রেল যোগাযোগ শুরু হলে সম্ভাবনার দুয়ার খুলবে পর্যটন নগরী কক্সবাজারের। আমুল পরিবর্তন হবে যোগাযোগ, পর্যটন, কৃষি ও মৎস্যসহ লবণ শিল্পের।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট কমবে

প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীরা। ধারণক্ষমতার বেশি যানবাহন চলাচলসহ নানা কারণে ঘটছে দুর্ঘটনা। দোহাজারী-কক্সবাজার রেলপথ চালু হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চাপ কমবে যানবাহনের। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

যা বলছেন প্রকল্প পরিচালক

প্রকল্প পরিচালক মফিজুর রহমান  বলেন, ‘দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে আমরা কাজ করছি। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হচ্ছে না। আরও দুই বছর অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছি আমরা। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের জুনের মধ্যে সব কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। এরপর এই রেলপথে ট্রেনের ট্রায়াল শুরু হবে। কোনও ত্রুটি ধরা পড়লে তা ঠিক করা হবে।’

ctg1বাকি ৩১ শতাংশ কাজ শেষ হলেই আগামী বছরের জুনে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজারে যাওয়ার স্বপ্নপূরণ হবে

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, হারবাং এবং রামু এলাকায় ২৫ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি ৭৫ কিলোমিটার রেললাইন স্থাপনের পাশাপাশি চলছে সিগন্যালিং তার টানার কাজ। মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ৮৫ শতাংশ। ৮০ শতাংশ শেষ হয়েছে মেজর ও মাইনর ব্রিজ এবং কালভার্টগুলোর কাজ।’

কতটুকু এগিয়েছে প্রকল্পের কাজ

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চকরিয়া থেকে কক্সবাজার অংশে ২০টি সেতুর মধ্যে ১৭টির কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে সাড়ে ১২ কিলোমিটার রেললাইন। দোহাজারী-চকরিয়া অংশে ১৯টি সেতুর মধ্যে সাঙ্গু নদীর ওপর একটি, মাতামুহুরী নদীর ওপর দুটি এবং বাঁকখালী নদীর ওপর একটি বড় রেলসেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ চলমান আছে। কক্সবাজারের আইকনিক স্টেশনসহ সব মিলিয়ে নয়টি স্টেশন নির্মাণ করা হচ্ছে রেলপথের জন্য। এর মধ্যে ডুলাহাজারা রেল স্টেশনের কাজ শেষের দিকে। দোহাজারী, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ঈদগাঁও এবং কক্সবাজার রেল স্টেশন নির্মাণের কাজ চলছে। শুরু হয়েছে সাতকানিয়া এবং রামুতে রেল স্টেশন নির্মাণের কাজও। রেলপথ বসানোর প্রয়োজনীয় মাটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সবমিলে ২৫ কিলোমিটার পথে রেললাইন বসেছে।

দুই দফায় বেড়েছে প্রকল্প ব্যয়

২০১০ সালের ৬ জুলাই ‘চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের ঘুমধুম সীমানা পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের অধীনে দোহাজারী থেকে কক্সবাজারের রামু পর্যন্ত ১০০ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৯ কিলোমিটার রেললাইন নির্মাণের কথা ছিল।

ctg5২৯ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন

২০১১ সালের ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন। প্রায় আট বছর পর ২০১৮ সালে ডুয়েল গেজ ও সিঙ্গেল ট্র্যাকের রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। তবে মিয়ানমার সরকারের সম্মতি না থাকায় আপাতত রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৯ কিলোমিটার রেললাইনের কাজ হচ্ছে না। দোহাজারী থেকে কক্সবাজার রামু পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয় এক হাজার ৮৫২ কোটি টাকা। পরে ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার।

দ্বিতীয় দফায় সময় বাড়ানোর প্রস্তাব

২০১৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার নিয়োগ করা হয় ২০১৭ সালে। ওই সময় প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে জমি অধিগ্রহণ, বনাঞ্চল নিরাপদ রাখার জটিলতাসহ নানাভাবে প্রকল্প বাধাগ্রস্ত হয়। এখন আরও দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এটি এখনও অনুমোদন হয়নি।

কক্সবাজার সদর থেকে সাত কিলোমিটার পূর্ব-উত্তরে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ২৯ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। আইকনিক স্টেশনটিকে সৈকতের ঝিনুকের আদলে তৈরি করা হচ্ছে। আইকনিক রেল স্টেশন ভবনটির আয়তন এক লাখ ৮২ হাজার বর্গফুট। ছয়তলা ভবনটির বিভিন্ন অংশে অবকাঠামো নির্মাণের কাজ চলমান আছে। নির্মাণাধীন আইকনিক ভবন ঘেঁষে হচ্ছে রেলওয়ের প্ল্যাটফর্ম। এর পাশেই রেলওয়ের আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। সেখানে আটটি ভবনের কাজ শেষ পর্যায়ে। স্টেশনটিতে আবাসিক হোটেলের পাশাপাশি ক্যানটিন, লকার, গাড়ি পার্কিং ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। দিনে ৪৬ হাজার মানুষ এই স্টেশন দিয়ে আসা-যাওয়া করতে পারবেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এখন সিঙ্গেল লাইন স্থাপন করা হলেও ভবিষ্যতে ডুয়েল গেজ লাইন স্থাপনের জায়গা অধিগ্রহণ করা আছে। চাহিদা অনুযায়ী যেকোনো সময় এটি ডুয়েল গেজ লাইন করা হবে। তখন সিঙ্গেল লাইন দিয়েও ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আট ঘণ্টায় যাতায়াত করা সম্ভব হবে।

ctg4দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ প্রকল্পে কাজ করছেন শ্রমিকরা

আমুল পরিবর্তন ঘটবে যোগাযোগ, পর্যটন ও কৃষি শিল্পে

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. এখলাছ উদ্দিন বলেন, ‘ঢাকা-কক্সাবাজার ট্রেন চালু হলে অবশ্যই এই অঞ্চলের কৃষিতেও দারুণ পরিবর্তন ঘটবে। কম টাকায় কৃষিপণ্য, মাছ ও লবণ পরিবহনের ক্ষেত্রে সহজ হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।’

তিনি বলেন, ‘এই রেললাইন হলে কৃষি তথা এলাকার কিছু ক্ষতিও হবে। যদি না সঠিক পরিকল্পনা গ্রহণ করা না হয়। রেললাইনের পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেও পানি জমবে। এ কারণে ক্ষেত-ফসল পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হতে পারে। ব্রিজ-কালভার্ট এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে এ অবস্থার সৃষ্টি হবে। এদিকে প্রকল্প সংশ্লিষ্টদের খেয়াল রাখা প্রয়োজন।’

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পর্যটন মৌসুমে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। রেলপথের কাজ সম্পন্ন হলে সড়কে যানবাহনের চাপ অনেক কমে যাবে। দুর্ঘটনাও কমবে।’বাংলা ট্রিবিউন

Views: 410

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

by admin
October 16, 2026
0
2

মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় নতুন সার ডিলারি পেলেন যারা যেসব...

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

by admin
October 16, 2026
0
5

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক

by admin
October 16, 2026
0
2

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা...

ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির

ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির

by admin
October 16, 2026
0
2

ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির প্রায় লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হওয়ার...

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা

by admin
October 16, 2026
0
3

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর দ্বীপ...

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

by admin
October 16, 2026
0
3

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা) সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

      মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

      October 16, 2026
      মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

      মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

      October 16, 2026
      রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

      হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d