আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।
এর ফলে মোট ১১টি বাণিজ্যিক আদালত কার্যকর হচ্ছে। আর মহানগরের আদালতসহ জেলা পর্যায়ের আদালত মিলিয়ে সারা দেশে মোট ৭৪টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হলো।
ঢাকা মহানগরে তিনটি বাণিজ্যিক আদালত
ঢাকা মহানগরে তিনটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ এর এখতিয়ারভুক্ত এলাকায় পড়বে মতিঝিল, রমনা, শাহবাগ, গুলশান, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, ডেমরা, যাত্রাবাড়ী, বনানী, খিলক্ষেত, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শাহজাহানপুর থানা।
ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-৩ এর আওতায় থাকবে কোতোয়ালি, শ্যামপুর, চকবাজার, বংশাল, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীচর, হাজারীবাগ, খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও পল্টন থানা। পাশাপাশি ঢাকা জেলার (মহানগর এলাকার বাইরে) জন্য আলাদা একটি বাণিজ্যিক আদালত নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরে দুই বাণিজ্যিক আদালত
চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বাণিজ্যিক আদালত-১ এর আওতায় থাকবে কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও ডবলমুরিং থানা।
বাণিজ্যিক আদালত-২ এর অধীনে থাকবে চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর ও আকবর শাহ থানা। এছাড়া চট্টগ্রাম জেলার (মহানগর এলাকার বাইরে) জন্য পৃথক বাণিজ্যিক আদালত থাকবে।
সারা দেশের অন্যান্য বাণিজ্যিক আদালত
ঢাকার বাইরে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ মহানগরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।
সিলেট বিভাগে সিলেট জেলা ও মহানগর ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে বাণিজ্যিক আদালত থাকবে।
রাজশাহী বিভাগে রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও পাবনায় আদালত স্থাপন করা হয়েছে। রংপুর বিভাগে রংপুর জেলা ও মহানগর ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বাণিজ্যিক আদালত থাকবে।
খুলনা বিভাগে খুলনা জেলা ও মহানগর ছাড়াও যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় আদালত গঠন করা হয়েছে। বরিশাল বিভাগে বরিশাল জেলা ও মহানগর ছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।







