Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

৭ জানুয়ারি নির্বাচন যে কৌশল নিতে যাচ্ছে বিএনপি

admin by admin
January 4, 2024
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই সফলতা দেখতে চায় বিএনপি। কঠোর কোনো কর্মসূচি না দেওয়ার পক্ষে দলটির নীতিনির্ধারকরা। ভোট বর্জনকেই বেশি গুরুত্ব দিতে চান তারা।

এ লক্ষ্যে নেতাকর্মী, সমর্থক ও তাদের আত্মীয়স্বজন এবং সাধারণ মানুষকে ভোটের দিন কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার সব কৌশলই কাজে লাগাতে চাইছে দলটি।

গণসংযোগ ও লিফলেট বিতরণের শেষ দিন আজ ফের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

শনিবার ও ভোটের দিন রোববার সারা দেশে হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে।

এ কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি কোনো ফাঁদে পা না দিতে কেন্দ্রসহ তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে। কোনো ধরনের নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা সামনে পড়লে সঙ্গে সঙ্গে তা ভিডিও করে কেন্দ্রে পাঠাতেও বলা হয়েছে।

এদিকে কাল শুক্রবারও লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছে সমমনা ও বিএনপির একটি অংশ। আরেকটি অংশ এদিন গণমিছিল দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে হরতালে বিএনপিসহ সমমনা দল ও জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও সর্বশক্তি নিয়ে মাঠে নামার বিষয়ে একমত।

এছাড়া নির্বাচন বর্জন করা ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলও পৃথক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। তারা নির্বাচন বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে বেশি জোর দেবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

গত কয়েকদিন ধরে স্থায়ী কমিটিসহ সিনিয়র ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি হাইকমান্ড। নীতিনির্ধারকদের পর্যবেক্ষণ হচ্ছে-নির্বাচনের আগ মুহূর্তে গুপ্তহত্যার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যকে খুব গুরুত্বের সঙ্গে তারা দেখছেন।

 

এছাড়া বিএনপি সন্ত্রাসী দল-ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে মন্ত্রীদের মুখে হঠাৎ করে এমন বক্তব্যকেও তারা ‘ষড়যন্ত্র’ হিসাবে দেখছেন। স্থায়ী কমিটির একাধিক নেতা জানান, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাদের প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।

সন্ত্রাস ও নাশকতা করে এর দায় বিএনপির ওপর চাপাতে একটি মহল চেষ্টা করছে। কিন্তু সে সুযোগ তাদের দেওয়া হবে না। এজন্যই লিফলেট বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এই নির্বাচন একতরফা হচ্ছে তা ইতোমধ্যে দেশে-বিদেশে প্রমাণ করতে পেরেছেন। এখন ভোটকেন্দ্রে ভোটার অনুপস্থিতি নিশ্চিত করাই তাদের মূল টার্গেট। এজন্য নানা কৌশলে এগোচ্ছেন। আত্মগোপনে থাকা নেতারাও মাঠে নামছেন। ভোটারদের ঘরে ঘরে এ লিফলেট পৌঁছে দিতে চান। পাশাপাশি ভোট বর্জন সংবলিত স্টিকারও বিভিন্ন ভবন, গাড়ি, বাড়ি, দেওয়ালসহ নানা স্থানে লাগানোর কাজও চলছে। এছাড়াও নানাভাবে কাজ করা হচ্ছে।

তারা আরও জানান, বিএনপির কাছে তথ্য রয়েছে, দল ভাঙতে না পেরে এখন বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। কোনো অবস্থায় আন্দোলন সহিংসতায় রূপ না নেয়-এজন্য ১৩ দিন ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। মূলত সরকারকে কোনো সুযোগ তারা দিতে চাইছেন না।

এছাড়া নির্বাচনকেন্দ্রিক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে। সবকিছু বিবেচনা করেই টানা হরতাল কিংবা অবরোধে যায়নি দল। হরতালের যে নতুন কর্মসূচি আসছে সেখানে তারা আত্মগোপনে থাকা সব নেতাদের রাজপথে নামার নির্দেশ দিয়েছেন।

নেতাকর্মী, সমর্থক ও তাদের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ সাধারণ মানুষের ঘরে ঘরে যেন ভোট বর্জনের লিফলেট পৌঁছানো হয় তা নিশ্চিত করার ওপর বেশি নজর দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনুক। এই সরকার দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। সরকারকে বুঝতে হবে, ২০২৪ সাল কিন্তু ২০১৪ সাল নয়।

এই ভুয়া নির্বাচনের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করে নেবে এ চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করব, কিন্তু শান্তি ভঙ্গ করব না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।’

 

তিনি বলেন, ‘যেদিন মনোনয়নপত্র দাখিল করেছে, সেদিনই দেশে নির্বাচন হয়ে গেছে। তাই ভুয়া সাজানো দ্বাদশ জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করে না। দেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। একদলীয় বাকশাল সরকার গঠন করবে সেই উদ্দেশ্যে তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে। ইতোমধ্যে প্রত্যেকটা দেশ বলে দিয়েছে, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, এটি কোনো নির্বাচন নয়।’

এদিকে আন্দোলনের কৌশল নিয়ে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী নানা প্রশ্ন তুলেছেন। অন্তত সাতটি জেলার দশ শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলের নেতাকর্মীরা এখন সবচেয়ে বিপদে আছেন। বেশিরভাগ নেতাকর্মী এখনও বাসা-বাড়িতে ঘুমাতে পারছেন না। তাদের পরিবারও আতঙ্কে ভুগছেন। তাই নেতাকর্মীরা চান এমন কর্মসূচি দেওয়া হোক যার ফলাফল কম সময়েই ঘরে আসে।

তৃণমূল নেতাদের মতে, ভোটের আগের চিত্র দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করা সঠিক হবে না। কারণ এখন যে ভোট হচ্ছে তাতে আওয়ামী লীগের নৌকা ও তাদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাও বিএনপির ভোট প্রত্যাশা করছেন। যে কারণে লিফলেট কর্মসূচিতে বাধা দিয়ে কারও ভোট নষ্ট করতে তারা চান না এমন একটা ধারণা তৈরি হয়েছে অনেক আসনের প্রার্থীদের। সেই আসনগুলোতেই কিন্তু চলমান লিফলেট বিতরণ বেশি হচ্ছে।

আবার আওয়ামী লীগ এখন ভোটারদের কেন্দ্র আনতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। তাই ভোটের দিন বা তার আগের দিন কঠোর কর্মসূচি দিলে তা বাস্তবায়ন সম্ভব। যা ভোটের পরে আর সম্ভব নয়।

তার কারণ হচ্ছে, এখন আওয়ামী লীগ যে ছাড় বিএনপিকে দিচ্ছে, তা ভোটের পর পাওয়া যাবে না। তখন ক্ষমতাসীনরা আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে। যা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জন্য আরও খারাপ হতে পারে।

তবে নেতারা এও জানান, বিএনপির নীতিনির্ধারকদের কাছে হয়তো কোনো ইতিবাচক খবর রয়েছে। যে কারণে কোনো ধরনের সহিংসতা হোক তা তারা চাইছেন না। বরং এ থেকে সতর্ক থাকতে সব পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে।

তারা আরও জানান, বিএনপিসহ বিরোধীদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। নানা ভয়ভীতির কারণে তারা মাঠে নামার সুযোগ পাচ্ছেন না।

তাদের আশা, ভোটের দিন কেন্দ্রে না গিয়ে ভোটাররা সরকারের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ‘নীরব’ প্রতিবাদ জানাবেন। যা দেশে-বিদেশে বিরাট প্রভাব পড়বে। আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাবে।

Views: 265

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

by admin
October 22, 2026
0
4

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ আদালতের নির্দেশে ডিভি-২০২৭ নিবন্ধন শুরুর উদ্যোগ, বাংলাদেশিদের যোগ্যতা নিয়ে অনিশ্চয়তা।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । যুক্তরাষ্ট্রের...

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম

by admin
October 22, 2026
0
12

হাকিকুল ইসলাম খোকন, হেলাল মাহমুদ,বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে...

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
26

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

by admin
October 21, 2026
0
106

শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ঘরানার ইসলামি সাত দলের জোট গঠনের প্রক্রিয়া। সাত দলের তিন দলই জামায়াতের...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
25

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

by admin
October 21, 2026
0
19

ঝুমুর মোড় থেকে তুলে নেওয়ার পর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে ডিবি স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি October 22, 2026
  • নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত ও জীবন বৃত্তান্ত আলোচনা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক October 22, 2026
  • আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা? October 22, 2026
  • জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিষেধাজ্ঞা বাতিলের দাবি-বাহাউদ্দিন নাছিম October 22, 2026
  • মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। October 22, 2026
  • নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ October 22, 2026
  • কালিহাতীতে ১৮৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব: নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী, প্রশাসন ও পুলিশের তৎপরতা October 22, 2026
  • ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। October 22, 2026
  • কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ October 22, 2026
  • আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী October 22, 2026
  • সাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে বৃষ্টির আভাস October 22, 2026
  • যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ October 22, 2026
  • ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার October 22, 2026
  • সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের গোলাগুলি October 22, 2026
  • ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ October 21, 2026
  • সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি October 21, 2026
  • সরিষাবাড়ীর জন্য ৮ দফা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রী বরাবর প্রস্তাব দিচ্ছেন আল-আমীন মিলু October 21, 2026
  • পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া October 21, 2026
  • মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন, October 21, 2026
  • মেঘনার বড়কান্দার বিভিন্ন পূঁজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক October 21, 2026
  • দোয়া চাইলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান October 21, 2026
  • মেঘনায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও মেঘনার কৃতি সন্তান, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) October 21, 2026
  • তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তাব্যবস্থা। October 21, 2026
  • হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় October 21, 2026
  • অধিকারহীনতার আখ্যান: বাংলাদেশে ভূমিহীন জনগোষ্ঠীর সংকট ও টেকসই উত্তরণের পথ October 21, 2026
  • ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী October 21, 2026
  • অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযান, আটক ৮৪ October 21, 2026
  • আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ October 21, 2026
  • জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট October 21, 2026
  • আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি

      মহালছড়িতে ইউএনও শিবু দাশের অভিযানে ৩১ বস্তা সরকারি গম জব্দ, নিলামে বিক্রি

      October 22, 2026
      নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত ও জীবন বৃত্তান্ত আলোচনা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

      নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত ও জীবন বৃত্তান্ত আলোচনা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

      October 22, 2026
      আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

      আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d