Wednesday, October 21, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

সামাজিক চাঁদাবাজির সমাজ সংস্কৃতি: লোক দেখানো দানে মানবতা নিঃশেষ

admin by admin
January 17, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

 

গ্রাম ছেড়ে দূরে থাকা মানুষগুলোর সঙ্গে শেষ পর্যন্ত যে সম্পর্কটি থেকে যায়, তা অনেক সময়ই চাঁদার সম্পর্ক। যারা কখনো খোঁজখবর রাখে না, তারা মাহফিল, খেলাধুলার আয়োজন কিংবা অন্য কোনো উপলক্ষ এলেই ফোনবুকের তালিকা ধরে রীতিমতো অভিযান চালায়। কে হাসপাতালে, কে জেলে কিংবা কবরে— সে খবর রাখার প্রয়োজন পর্যন্ত মনে করে না; বরং নির্দ্বিধায় জানিয়ে দেয়—চাঁদা এত। আয় কত করে, খরচ কীভাবে চালায়- এইসব খোঁজ-খবরের ধার ধারে না। কাকুতি-মিনতির কোনো সুযোগ নেই। একবার ‘না’ বললে বা ফোন না ধরলে, যে যাকে চেনে না তার নামেও দুর্নামের মহাকাব্য রচিত হয়।

 

রাজনীতির চাঁদাবাজি নিয়ে বহু কথা হয়। কিন্তু মসজিদ-মন্দিরের নামে, ওয়াজ-পূজার কালে, শীত-গ্রীষ্মের হালে, গরিবের পিকনিকের নামে যে চাঁদাবাজি চলছে— তা যে বন্ধ হওয়া দরকার, সে কথা সরকার বলবে না। এখানে সচেতন সমাজকেই জাগতে হবে।  চাঁদা চাওয়ার এই প্রথা প্রকৃত প্রয়োজনের সুযোগকে সংকুচিত করে দিচ্ছে। একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সাহায্য পাওয়া যায় না; কারণ লাখ লাখ টাকা উঠে যায় জিয়াফতের নামে। ওরসের নামে হট্টগোলের আয়োজন চলে, সেখানে দিতে হয় পয়সা। না দিলে শুরু হয় মান-অভিমান।

 

নামসর্বস্ব সংগঠনের বাৎসরিক পুনর্মিলনে ‘ক্রেস্ট প্রদান’ প্রথার আড়ালে চাঁদাবাজি চলে অঞ্চলজুড়ে। কণ্ঠসর্বস্ব সুরেলা বক্তার আজগুবি কিচ্চা শোনানোর জন্য মাইক-প্যান্ডেলের খরচ বহন করতে হয় তাকেও—যার এসব মোটেই পছন্দ নয়। কেবল সামাজিকতার দায়ে ধার করেও চাঁদা দিতে হয়, যেখানে মনের কোনো সায় থাকে না। অথচ দরিদ্র পরিবারের একটি সন্তানকে পড়াশোনা করানোর খরচ জোগাতে মানুষ পাওয়া যায় না। দায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহায়তা জোটে না। নাচানাচির আয়োজনে যে উৎসাহ, গীবতের আসর বসাতে যে আমেজ— তা ভালো কাজে দেখা যায় না।

 

সমাজে কত সংঘ, আর কত রেওয়াজ! সামাজিকতার নামে সবগুলোতে যদি আর্থিকভাবে অংশগ্রহণ করতেই হয়, তবে ডাকাতি না করে উপায় থাকে না। চাঁদার চিঠি বা অঙ্ক লিখে মেসেজ পাঠালে যে অসামর্থ্যবান মানুষ বিব্রত হয়, লজ্জায় পড়ে— এই বোধ যাদের নেই, তারাই সমাজের অনেক আয়োজনের নেপথ্য কারিগর। অবশ্য এতে আয়োজকদের নানারকম ফায়দাও থাকে। পাঁচ কড়ি আদায় করে দেড় কড়ি খরচ করে বাকিটা পকেটে গুঁজে নেওয়া যায়। স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায় না। অনেক সংসার তো সামাজিক চাঁদাবাজির পয়সায় চলছে। শুনেছি, কারো কারো এসব দিয়ে ব্যাংক ব্যালেন্স হচ্ছে। ভিক্ষার নবতর সংযোজনে কেউ কেউ মোটাতাজা হচ্ছে।

 

সমাজে চাঁদাবাজির নতুন নতুন তরিকা আবিষ্কৃত হচ্ছে। কোনো সম্পৃক্ততা নেই—এমন সংঘেও অর্থ দিতে বাধ্য হতে হয়। তাও যদি দানের তকমায় ফেলা যেত, তবে কিছুটা স্বস্তি থাকত। কিন্তু স্বেচ্ছায় নয়, বাধ্য হয়েই অনেক জায়গায় টাকা দিতে হয়। তাও যদি হাতে হাতে লেনদেন হতো অর্থ্যাৎ এসে নিত! এখন কেউ কেউ বিকাশে বা ব্যাংকে চাঁদা পাঠাতে বাধ্য করে। চাঁদাবাজির দুর্নামে একপেশেভাবে রাজনীতিবিদদের জড়িয়ে আমরা আসলে তাদেরই অপমান করি; অথচ বাংলার প্রতিটি গ্রামে বহুমাত্রিক চাঁদাবাজি নীরবে, নিভৃতে চলছে।

 

‘আছে’, ‘দিব না’, কিংবা ‘নাই, দিতে পারছি না’—এই মনোভাব সহ্য করার মানসিকতা হাত বাড়িয়ে রাখা মানুষগুলোর নেই। এসব বিষয় এমনভাবে সেনসিটিভ করে রাখা হয়েছে যে, ধর্মদ্রোহিতার অপবাদ দিতেও দুষ্টদের বুক কাঁপে না। উপরন্তু এমন দুর্নাম ছড়ানো হয় যে, শুনে শয়তানও ভাবে—বাপরে বাপ! আমি আর কী শয়তান, ওরা তো শয়তানের বাপ-ঠাকুরদা! কোথায় ওয়াজ, কোন দেশে যাত্রা, কোথায় শীত—সবখানেই মুক্তহস্তে সাহায্য চাই। অথচ পাশের প্রতিবেশী যে দুই বেলা অভুক্ত, তার খোঁজ রাখার প্রয়োজন একবারও মনে করা হয়নি। জীবনাচারে লোকদেখানো স্বভাব প্রতিদিনের রুটিনে ক্রমেই বেড়েইচলছে।

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Views: 236

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল।

by admin
October 21, 2026
0
247

মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। তারপর কুরবানির পশুর মতো চেপে ধরে তলোয়ারের নিশানা ঠিক করল। পাশে দাঁড়ানো লোকগুলো...

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ –  সবার আগে বাংলাদেশ

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ –  সবার আগে বাংলাদেশ

by admin
October 20, 2026
0
12

লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়ক যোগাযোগ একটি দেশের অর্থনীতি, উন্নয়ন ও জনজীবনের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কিন্তু সেই সড়কই যখন মানুষের...

কলাম: প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার

কলাম: প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার

by admin
October 20, 2026
0
8

প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার - নিকোলাস বিশ্বাস   যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (Sexual and Reproductive...

কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়!

কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত কবুল হয়!

by admin
October 20, 2026
0
62

ওরা আশরাফুল মাকলুকাত! কোরবানী দেওয়ার সময় নাকি যদি কোরবানি পশুর প্রতি খুব মায়া হয়, তাহলে সেই কোরবানী সহি হয়, ধ্রুত...

মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না

মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না

by admin
October 19, 2026
0
13

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: অগ্নিনিরাপত্তা, দুর্নীতি ও জবাবদিহি নিয়ে কঠিন প্রশ্ন।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ । বাংলাদেশের...

রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-

by admin
October 19, 2026
0
6

  ভারত থেকে দর্শনা সীমান্ত দিয়ে এসে পৌঁছেছে নতুন ১৮টি ব্রডগেজ রেল কোচ । বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২০২৪ সালের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী: October 21, 2026
  • দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ October 21, 2026
  • চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত October 21, 2026
  • ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র October 21, 2026
  • প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, গুরুত্ব পাবে যেসব বিষয় October 21, 2026
  • ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন October 21, 2026
  • মেয়েটির চুল ধরে কসাই লোকটি মাটিতে ফেলল। October 21, 2026
  • চিকিৎসার কথা বলে ২০ হাজার টাকা দাবি, হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ October 21, 2026
  • ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী October 21, 2026
  • ৪২ বছর বয়সে যখন মলি কোচান জানতে পারেন তার ক্যা_সার আর নিরাময়ের পর্যায়ে নেই October 21, 2026
  • তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ১৫,০০০,০০০0০০০ টাকা October 21, 2026
  • আমার হাসবেন্ড চাকরি করে, তার ডিউটি টাইম ৮-১০ ঘন্টা। October 21, 2026
  • বয়স তো শুধু একটি সংখ্যা !!! October 21, 2026
  • সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর ‘বয়কট সৌদি আরব’ ক্যাম্পেইন বাংলাদেশ থেকে শুরু হবে না October 21, 2026
  • গঙ্গাল সভ্যতার যৌনতা October 21, 2026
  • রাহুল গান্ধীর বেড টাচ নিয়ে কেন সমালোচনা হচ্ছে! October 21, 2026
  • আমার ৪ বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেলো আজ ছয় দিন। October 21, 2026
  • বীর্য থেকে তৈরি হয় মুক্তার মতো গয়না! কানাডার এই শিল্পীর ব্যবসার কথা শুনলে অবাক হবেন! October 21, 2026
  • গাড়িতে যেমন দুটি হেডলাইট থাকে, আমাদের নাকের ছিদ্রও দুটি থাকার কারণ অনেকটা একই October 21, 2026
  • ‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ (Silent Treatment) কী এবং এটি কীভাবে কাজ করে? October 21, 2026
  • নারীরা কোরআনের নির্দেশ মোতাবেক সাজগোজ করে বের হলেও যৌনকর্মীরা তাদের চেহারা দেখাতে লজ্জা পেতো October 21, 2026
  • কথিত আছে, এক বেদুইন ব্যক্তি তাঁর চাচাতো বোনকে বিয়ে করেছিলেন October 21, 2026
  • সৌদি সরকার এই দুইজনের শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে October 21, 2026
  • মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ October 21, 2026
  • ডিমলায় পূজামণ্ডপে বিএনপি নেতারা, দিলেন আর্থিক অনুদান October 21, 2026
  • কাপাসিয়ায় ৫০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার October 21, 2026
  • কাপাসিয়াকে মডেল ও মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়: চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ October 21, 2026
  • নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন October 21, 2026
  • মদন পৌরসভা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মির্জা কবির আহমেদ, চাইলেন সকলের দোয়া ও সমর্থন October 21, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

      রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী:

      October 21, 2026
      দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

      দক্ষিণ গোড়ল গান্ডারারপাড় সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ

      October 21, 2026
      চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

      চাটখিলে মুক্তিযোদ্ধা এডহক কমিটির আহ্বায়ক মাইন উদ্দিন সদস্য সচিব খোরশেদ নির্বাচিত

      October 21, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d