Monday, September 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পালটা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা

admin by admin
August 26, 2026
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পালটা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পালটা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে এই পদক্ষেপ নিল কানাডা। খবর বিবিসি বাংলার।

মঙ্গলবার (২৫ আগস্ট) কর্মকর্তারা জানান, এসব কানাডীয় শুল্ক প্রায় ২৮ বিলিয়ন কানাডীয় ডলার (২০ বিলিয়ন মার্কিন ডলার; ১৫ বিলিয়ন পাউন্ড) মূল্যের মার্কিন পণ্যের ওপর প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ এবং তুলার টি-শার্ট।

টার্গেট করা পণ্যের তালিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্র যে সব কানাডীয় পণ্যের ওপর শুল্কারোপ করেছে, তার সঙ্গে সামঞ্জস্য থাকে।

গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এটি দুই দেশের বাণিজ্য বিরোধে সর্বশেষ উত্তেজনা বাড়াল। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আলোচনার একেবারে শেষ মুহূর্তে অযৌক্তিক দাবি তোলার অভিযোগ করেছে।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেছেন, শুক্রবার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন কানাডার বিভিন্ন পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্কারোপ করেছে, তারই জবাবে কানাডা পালটা শুল্কারোপ করছে।

তিনি বলেন, ‘এসব শুল্ক আমাদের পুরো দেশের কানাডীয় শ্রমিক, ব্যবসা ও স্থানীয় সম্প্রদায়ের ওপর বাস্তব প্রভাব ফেলবে।’

কানাডার পালটা পদক্ষেপকে ‘সমানুপাতিক’ এবং ‘কৌশলগত’ হিসেবে বর্ণনা করেন তিনি।

শ্যাম্পেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা ও শ্রমিকদের জন্য কানাডা অতিরিক্ত ৭ দশমিক ৫ বিলিয়ন কানাডীয় ডলার সহায়তা দেবে। এসব সহায়তা কর্মী ছাঁটাই কমানো এবং প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে সহায়তা করার উদ্দেশ্যে নেওয়া হবে।

ঐতিহাসিকভাবে বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারদের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যের ওপর শুল্কারোপ করায় দুই দেশের সীমান্তের উভয় পাশেই অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

দশকের পর দশক ধরে গড়ে ওঠা সরবরাহ শৃঙ্খল যুক্তরাষ্ট্র ও কানাডার সর্বশেষ শুল্ক ঘোষণার ফলে বাড়তি বাণিজ্য ব্যয়ের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত সব আকারের ব্যবসা এবং সম্ভাব্য উচ্চ মূল্যের মাধ্যমে ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে।

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ কানাডীয় নাগরিক যুক্তরাষ্ট্রের চাপের মুখে তাদের সরকারের কঠোর অবস্থান ধরে রাখার পক্ষে।

 

তবে বাণিজ্য আলোচনা ঠিক কী কারণে ভেস্তে গেল, তা নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা খসড়া চুক্তির পুরো লিখিত নথি প্রকাশের দাবি জানিয়েছে।

এদিকে, কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্যযুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়েও ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

কানাডা পালটা শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র কানাডাকে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিতে প্রস্তুত ছিল। তবে অংশীদারিত্বের বদলে কানাডা অযৌক্তিক দাবি, পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসা এবং সরাসরি প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছে।

পৃথকভাবে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে কানাডার বিরুদ্ধে অভিযোগ করেন, দেশটি কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে এবং মার্কিন কৃষকদের ওপর চড়া শুল্কারোপ করছে।

ট্রাম্প লিখেছেন, ‘আমি অনেক দেশের সঙ্গে কাজ করি, আর কানাডাই সবচেয়ে কঠিন এবং অযৌক্তিক। তারা নিজেদের অধিকারপ্রাপ্ত মনে করে, কিন্তু তারা কোনো অঙ্গরাজ্য নয় এবং আর কোনো বিশেষ সুবিধাও পাবে না!’

তিনি আরও ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের গ্রেট লেকসের অন্যতম লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখা হতে পারে। অন্টারিওর সঙ্গে আমরা আর খুব বেশি ব্যবসা করব বলে আশা করি না।’

ট্রাম্প এ সপ্তাহে হুমকি দেন যে ১ জানুয়ারি থেকে কানাডীয় গাড়ির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

এর জবাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেন, ট্রাম্প কানাডার গাড়ি উৎপাদন, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম শিল্পসহ বিভিন্ন শিল্পকে ‘ধ্বংস’ করতে চান।

সোমবার দুই দেশের নেতাদের বক্তব্য ও পালটা বক্তব্যে উত্তেজনা চরমে উঠলেও মঙ্গলবার কিছু কর্মকর্তা তুলনামূলক কূটনৈতিক সুরে কথা বলেছেন। এর মধ্য দিয়ে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে পরাজিত বলার পর অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, ‘পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি একটি চুক্তি চাই। এমন একটি ভালো চুক্তি, যা মার্কিন জনগণের জন্য ভালো হবে, আবার কানাডীয়দের জন্যও ভালো হবে।’

এই উত্তেজনা বৃদ্ধির ফলে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি ইউএসএমসিএ , এর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

Post Views: 100

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ধ্বংসস্তূপ থেকে কীভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি, জানা গেল সেই ঘটনা

ধ্বংসস্তূপ থেকে কীভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি, জানা গেল সেই ঘটনা

by admin
September 28, 2026
0
101

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই...

ইয়েমেনের তাইজ শহরে সৌদি হামলায় বহু হতাহত, দাবি হুথিদের

ইয়েমেনের তাইজ শহরে সৌদি হামলায় বহু হতাহত, দাবি হুথিদের

by admin
September 28, 2026
0
16

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে সৌদি আরবের বিমান হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি...

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

by admin
September 28, 2026
0
2

উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় প্রবল বর্ষণ, ঝড়ো...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান

by admin
September 28, 2026
0
1

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে জোর দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ...

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

by admin
September 28, 2026
0
1

অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক...

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

by admin
September 28, 2026
0
21

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বিএনপির দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের September 28, 2026
  • নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও September 28, 2026
  • প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন: এনবিআর September 28, 2026
  • কয়েকদিন আগেও যাকে ঘিরে ছিল চো*র কিংবা মা*দ*কাস*ক্তের অ’পবাদ, September 28, 2026
  • ধ্বংসস্তূপ থেকে কীভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি, জানা গেল সেই ঘটনা September 28, 2026
  • ইয়েমেনের তাইজ শহরে সৌদি হামলায় বহু হতাহত, দাবি হুথিদের September 28, 2026
  • ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি September 28, 2026
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান September 28, 2026
  • হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান September 28, 2026
  • টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা September 28, 2026
  • জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন আজ September 28, 2026
  • নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা September 28, 2026
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার September 28, 2026
  • জামিন মেলেনি জাসদ কার্যালয়ে আটক ২৭ জনের September 28, 2026
  • স্বাধীন পুলিশ কমিশন না হওয়ায় মবতন্ত্র কায়েম হয়েছে: জেডিপি September 28, 2026
  • মেসির অসাধারণ গোলের পরও জিততে পারলো না মায়ামি September 28, 2026
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয় September 28, 2026
  • চাঁদাবাজি বন্ধে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপনের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর September 28, 2026
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল September 28, 2026
  • যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। September 28, 2026
  • দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ September 28, 2026
  • বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় ৭ বস্তা জব্দ September 28, 2026
  • যশোরে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পেয়ে হতাশায় দিন কাটাছেন ১০৬ প্রার্থী September 28, 2026
  • নেত্রকোনা জেলার বিচারকের দৃষ্টি আকর্ষণ। September 28, 2026
  • ইসলামী বইমেলায় প্রকাশিত হচ্ছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের নতুন বই ‘মোহমুক্ত হৃদয়’ September 28, 2026
  • ‎ সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা September 28, 2026
  • মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন September 28, 2026
  • আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ- September 28, 2026
  • পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন September 28, 2026
  • উচ্চ আদালতের নির্দেশ অমান্য: সোনাইমুড়ীতে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা September 28, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বিএনপির দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের

      বিএনপির দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের

      September 28, 2026
      নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

      নরসিংদীর শিবপুরে ছায়াবিথী বিদ্যা নিকেতনে ক্রীড়া সামগ্ৰী ও ফলজ চারা বিতরন করলেন ইউএনও

      September 28, 2026
      প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন: এনবিআর

      প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন: এনবিআর

      September 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d