অদ্য ইং ২৩/১০/২০২৬ তারিখ রাএীকালীন কিলো-৫ ডিউটি এসআই/মিজানুর রহমান (২) সঙ্গীয় ফোর্স কং/১৫৭৪ আনোয়ার, বিঃ আঃ ০৩ কামাল হোসেন, ড্রাই কং/১৮৪৬ ফজলে রাব্বি এবং পিএসআই/জাবেদ ওমর সহ কালীগঞ্জ পৌরসভা এলাকায় রাএীকালীন টহল ডিউটি ও ওয়ারেন্ট তামিল চেষ্টাকালে রাত ০৩.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশালগামী মহাসড়কের রাস্তার পাশে টহল গাড়ী থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞসাবাদ করার সময় অজ্ঞাতনামা কভার্ড ভ্যান চালক স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম, এসআই/মিজানুর রহমান (২), পিএসআই/জাবেদ ওমরকে এবং ড্রাই কং/১৮৪৬ ফজলে রাব্বিদেরকে স্বজোরে ধাক্কা দেয়। অজ্ঞাত নামা কভার্ড ভ্যানের চালক এসআই মিজানুর রহমান ২ কে গাড়ীতে বাধিয়ে অনুমান আধা কিঃ মিঃ দূরে ছেচড়ায়ে টেনে নিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। অজ্ঞাতনামা কভার্ড ভ্যান চালক গাড়ী সহ দ্রুত গতিতে ঘোড়াশালের দিকে চলে যায়। তখন রিকশা চালক জনৈক রকিবুল 01935779110 ও পথচারী ইমরুল কায়েস গুরুতর আহত বিএনপি নেতা রফিকুল ইসলাম, এসআই মিজানুর রহমান ২, পিএসআই জাবেদ ওমর ও ড্রাই কং/১৮৪৬ ফজলে রাব্বি’দেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে- নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বিএনপি নেতা রফিকুল ইসলামকে রাত ০৩.৫৫ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান-২, পিএসআই/জাবেদ ওমর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং ড্রাই কং/১৮৪৬ ফজলে রাব্বী’কে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর-এ প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান-২ কে কর্তব্যরত ডাক্তার ইং ২৩/১০/২০২৬ তারিখ সকাল ০৬.৪৭ ঘটিকার সময় মৃত ঘোষনা করেন এবং পিএসআই/জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে।
তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, গাজীপুর, অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।







