বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম তামিম(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার(২৩ অক্টোবর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাদাওড়ি মহল্লায় রাত সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ পিস ইয়াবাসহ তামিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তামিম বানিয়াচং উপজেলা সদরের ১নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের নাগেরখানা মহল্লার মৃত মোর্শেদ আলমের পুত্র।
এ ঘটনায় বানিয়াচং থানায় মামলা নং-১৮, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর শনিবার(২৪ অক্টোবর)তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে থানা পুলিশ দিন-রাত কাজ করছে।









