চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কনকাপৈত ইউনিয়নের মাসকরায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতা ও মজুমদার যুব ফাউন্ডেশনের আয়োজনে জনস্বাস্থ্য সুরক্ষায় মশার লার্ভা ধ্বংস, ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মজুমদার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদার, স্থানীয় দ্বীন ইসলাম, আজহারুল ইসলাম, পারভেজ হোসেন, আবদুল্লাহ আল ইমন, জামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। পরে মজুমদার যুব ফাউন্ডেশনের সদস্যরা মশক নিধনে রাস্তার পাশের ঝোপঝাড় পরিস্কার করে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও ছাদে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
উল্লেখ্য, মজুমদার যুব ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ ও মানবিক কাজ অব্যাহত রেখেছে।
চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময়
চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও...







