ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কক্সবাজার প্রতিনিধি।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। সে সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা।
জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়স্হ উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। বক্তব্য রাখেন ঈদগাঁও থানার নবাগত ওসি তদন্ত সোমনাথ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রাজন পাল,মুক্তিযোদ্ধা ডা: মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুচ শুক্কুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজালাল মুনির। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুলতান। গীতা পাঠ করেন তৃপ্তি দে। অনুষ্ঠানে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ অংশগ্ৰহন করেন।
মোঃ রেজাউল করিম







