মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন (ইত্তিহাদ)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যকরী কমিটিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের আনাস বিন মামুন (আনাস আজহারী)।
শনিবার (৩১ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোর আব্বাসিয়া এলাকায় সংগঠনটির বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
আনাস আজহারী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি বিভাগ থেকে অনার্স এবং উলুমুল ইসলামিয়া থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি এমফিল পর্যায়ে গবেষণারত।
সম্মেলনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। বক্তারা ইত্তিহাদকে দলমত-নির্বিশেষে বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাঁদের শিক্ষা, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।









