সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)
“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া-১৯৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাহ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাফিজুল হকের সভাপতিত্বে সভায় সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল হক। বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির সাবলীল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফকির ইস্কান্দর জানু এবং জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায় খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে উদ্দীপনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সেশনের প্রসঙ্গ তুলে ধরা হয়।
এস এম মাসুদ
কাপাসিয়া









