*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*
*মো. রেজাদুল ইসলাম রেজা*
*স্টাফ রিপোর্টার*
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর আয়োজনে এবং GiveDirectly এর সহযোগিতায় গাইবান্ধায় Choice, Hope & Resilience (CHAR) Bangladesh Pilot Project শীর্ষক প্রকল্পের আওতায় এক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে সংস্থাটির জেলা শহরের নাশরতপুরে অবস্থিত আবাসিক মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম বলেন, এই পাইলট প্রজেক্টের মাধ্যমে জেলার ফুলছড়ি ও সাঘাটা দুই উপজেলার ৪ ইউনিয়নের সাড়ে ৮ হাজার মানুষের প্রত্যেকের মাঝে দুই ধাপে ৬০ হাজার টাকা করে সর্বমোট ৫১ কোটি টাকা এককালীন আত্মনির্ভরশীলতার উদ্দেশ্যে দেওয়া হবে।
যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।







