ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!
এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেন র্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ মনোয়ার হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাছ চাষে সফলতা অর্জনকারী ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।









