হবিগঞ্জের বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে ১ যুবকের মৃ/ত্যু।।
আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষে রাকিব মিয়া(২০)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
৯নভেম্বর(সোমবার)রাত আনুমানিক ৩টার দিকে ৭নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে একটি টুর্নামেন্টের খেলায় বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কদুপুর গ্রামের ৩জন আহত হন।
এর মধ্যে আহত রাকিব মিয়া(২০)এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়।
এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মিয়ার মৃত্যু হয়।
নিহত রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমান এর পুত্র।
এদিকে রাকিব এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক।
এছাড়াও তিনি জানান,মামলা হয়নি তবে পক্রিয়াধীন রয়েছে।
আকিকুর রহমান রুমন।
৯নভেম্বর(সোমবার)
২০২৬ইং।
বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।।








