এটা কি ভারত সরকারের চাপে সৌদি সরকার পাঠ্যবই এ ঢুকিয়েছে বলে মনে করেন?
সৌদি আরব পরে দেখবেন। আগে নিজের তীর্থ-ভূমি ভারত দেখুন। ভারতের স্কুলের পাঠ্যবইতে কোরআন পড়ানো হয় ; সেটা জানেন তো? আচ্ছা দেখিয়ে দিচ্ছিঃ
আপনি কি উপরের ছবির ওই গোল চিহ্নটি চেনেন? কখনো কি এই চিহ্ন দেখেছেন? এটা NCERT এর লোগো / মনোগ্রাম। NCERT কি জিনিস, জানেন তো? National Council of Educational Research and Training (NCERT) হলো ভারতের শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ডের তথ্য অনুসারে, ভারতের কোন ক্লাসের কোন বইতে কি আছে, সেটা জানুনঃ
সপ্তম শ্রেনী – ইতিহাস বই – ২য় অধ্যায়ঃ
ইসলামের মূল ভিত্তি: বলা হয়েছে যে সপ্তম শতকে আরব উপদ্বীপে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক ইসলাম ধর্মের বার্তা প্রচারিত হয় এবং পবিত্র কোরআন হলো মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ।
সমতার বার্তা: কোরআনে আল্লাহর একত্ববাদ (তৌহিদ) এবং সমস্ত মানুষ ও বিশ্বাসীদের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব ও সমতার ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ভারতে আগমন: ব্যবসায়ী, সুফি সাধক এবং অভিবাসীদের মাধ্যমে কীভাবে ভারতীয় উপমহাদেশে পবিত্র কোরআনের শিক্ষা ও ইসলামের পরিচয় ঘটে, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে
একাদশ শ্রেণি: ইতিহাস বই – ইসলামিক ভূখণ্ড অধ্যায়ঃ
ঐতিহাসিক পটভূমি: এই অধ্যায়ে ৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যকার সময়কালে আরব ভূখণ্ডে ইসলামের উৎপত্তি ও বিস্তারের একটি বিস্তারিত ঐতিহাসিক বিবরণ রয়েছে।
ঐশী বাণী ও সঙ্কলন: এখানে উল্লেখ করা হয়েছে যে, মহানবী (সা.)-এর ওপর অবতীর্ণ ঐশী বাণীসমূহের সংকলনই হলো কোরআন। কোরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি তৎকালীন সমাজ, নৈতিকতা এবং ন্যায়বিচারের মূল ভিত্তি নির্দেশ করেছিল।
সুরা ও আয়াত বিভাজন: পাঠ্যবইয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে কীভাবে কোরআন শরিফ ১১৪টি সুরায় বিভক্ত এবং খলিফা আবু বকর (রা.) ও খলিফা উসমান (রা.)-এর আমলে এটি আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ ও সংকলিত হয়েছিল।
উপরের বর্ণিত এই পাঠ্যবইয়ে কি বিষয়ে পড়ানো হয়েছে? ইসলাম পড়ানো হয়েছে। বিষয়টা ভালোভাবে বুঝুন – যে দেশের ৮৬% মানুষ অমুসলিম, যারা মুসলিম পিটিয়ে লাশ বানায় ; গরু খেতে দেয় না। সেই দেশের পাঠ্যবইতে ইসলাম বিষয়ে এতকিছু পড়ানো হয়।
প্রশ্নকারী সেটা না দেখে ; সুদুর সৌদি আরবে কি হয়, সেটা নিয়ে ব্যাস্ত হয়ে গেছে। তাও আবার শোনা কথার উপর ভিত্তি করে।
সৌদি আরবের পাঠ্যবইতে রামায়ন ও মহাভারত পড়ানো হয় না। এমনকি সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানান হয় না। সৌদি আরবের পাঠ্যবইতে শুধুমাত্র এটূকু তথ্য জানানো আছে যে, ভারতের দুটি প্রাচীন উপন্যাস আছে রামায়ন ও মহাভারত। এই দুটি উপন্যাসের উপর ভিত্তি করে, ভারতের হিন্দু ধর্ম টিকে আছে।









