আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃÑ নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব মাঠে নতুন ও উচ্চ ফলনশীল জাতের ’সেন্টু পাইজাম-২১ ধান চাষে অভাবনীয় সাফল্য অর্জন করে এলাকায় সারা ফেলেছে এক প্রান্তিক বর্গাচাষী বাবু। প্রচলিত জাতের তুলনায় কম খরচে দ্বিগুন ফলনের আশায় বুক বেঁধে এলাকায় নজির স্থাপন করেছেন এই কৃষক। তাঁর এই নতুন জাতের ধান এলাকার কৃষকরা দেখতে আসে তাঁর জমিতে। ধান দেখে খুশিতে এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। জমি থেকে ধান উঠার আগেই বীজ সংগ্রহের চাহিদা দিয়ে রেখেছে অনেক কৃষক। এই ধানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ফোনে খোঁজ খবর নিচ্ছে অনেকেই এমটায় জানিয়েছে কৃষক বাবু। দোনইল গ্রামর বর্গাচাষী বাবু জানায় অন্যের জমি বর্গা নিয়ে ১৩ বিঘা জমিতে এই উচ্চ ফলনশীল ধান চাষ করেছে। প্রতিটি জমিতে একই রকম ধান ফলেছে। এতো আশানুরূপ ধান জমিতে কখনো ফলাতে পারিনি। এবারে বিঘা প্রতি নি¤েœ ২৮ মন হারে ফলন আশা করছি। তিনি বীজ সংগ্রহ করেছে বেগুন জোয়ার গ্রামের ফরিদুল হোসাইনের এর কাছ থেকে। ফরিদুল জানায় গত বছর অনলাইনে দেখে কারাঙ্গীরচর থেকে ৫ কেজি ধানের বীজ সংগ্রহ করে দু বিঘা জমি আবাদ করে ২৮ মন হারে ফলন পেয়েছি। তাই এবার আবারো পরীক্ষা মুলক বীজ দিয়েছি বাবুকে, সব সময় মরামর্শ দিয়ে এগিয়ে নিয়েছি এবং সে সফল চাষী। তাঁর সফলতায় আমাকে ভালো লেগেছে।
জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন সেন্টু পাইজাম ২১ ধান একটি উচ্চফলনশীল জাত। দেশীয় পাইজাম ও রঞ্জিত ধান থেকে সংকরীকরণের মাধ্যমে এ ধান উদ্ভাবণ করা হয়। এ ধান চাষ করে বাবু সারা ফেলে দিয়েছে এলাকায়। আশা করী সে লাভবান হবে।
বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি অর্জন
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। রবিবার জেলা...









