রংপুর ব্যুরো: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর অনুদানের চেক পেলেন রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা। আজ ৯ নভেম্বর সোমবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৪ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন করে। এরমধ্যে ৪ জন মৃত সাংবাদিকদের পরিবার রয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর প্রত্যেকের জন্য বরাদ্দ নিশ্চিত করা হয়। এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে না।
অনুদানের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হবে, যাতে তারা আবেদন স¤পর্কে বিস্তারিত জানতে পারেন। তিনি প্রেসক্লাবের উদ্দেশ্যে বলেন, আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ করতে হবে যেন পেশাদার, অসচ্ছল, অসুস্থ ও জটিল রোগে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা অগ্রাধিকার পায়। পাশাপাশি গণমাধ্যমকর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত ও অসহায় গণমাধ্যমকর্মীরা যাতে প্রতিবছর এই আর্থিক সহায়তা পান, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভ‚মিকা রাখার আহŸান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গত চার বছরের ধারাবাহিকতায় এবারও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এই ধরনের আয়োজন দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতারই প্রতিফলন। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলে তা সাংবাদিক কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এর মাধ্যমে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন স্বাস্থ্যসেবা সহজে পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যবৃন্দ।
ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে...









