বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে
জেলা জামায়াতের ত্রান বিতরণ
গতরাতে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ তারাছা ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর জনাব এস এম আবদুচ ছালাম আজাদ। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থ মানুষের হাতে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরী খাদ্য সামগ্রী তুলে দেন। ত্রান সামগ্রী বিতরনের পুর্বে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন- জামায়তে ইসলামী সবসময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আজকের মতো আগামীতেও পার্বত্য বাসির সুখে-দুখে জামায়াতে ইসলামী পাশে দাঁড়াবে। এ সময় জেলা আমীরের সাথে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রেজাউল করিম। সদর উপজেলা আমীর এডভোকেট মুহাম্মদ সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহাদাত হোছাইন। সদর উপজেলা সেক্রেটারী হাফেজ মুহাম্মদ এমরান। রোয়াংছড়ি উপজেলা সেক্রেটারী নেছার উদ্দিন, বেলাল উদ্দন ও দেলোয়ার হোসাইন। তারাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব উথাইচিং মারমা। তারাছা ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস নুই মাক্কি মার্মা, কারবারী জনাব চিতা মং মার্মা। এ সময় বৌদ্ধ ধর্মের শ্রদ্ধেয় গুরু ভান্তেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি
11/11/2026







