মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃহ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে SACP রেইনস্ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক কৃষাণীর মধ্যে ১২ প্রকার বিভিন্ন জাতের সবজী বীজ সার ও নেট-রশিসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র কৃষি অফিসার অনূপ সিংহ সহ জামালপুর জেলা SACP রেইনস্ প্রকল্পের কর্মকর্তাদ্বয় উপস্থিত থেকে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেন।
কৃষি অফিস সূত্রে প্রকাশ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের SACP প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে দেশব্যাপী গ্রামীণ কৃষাণীদের মাঝে সবজী বীজ সার ও উপকরণ বিতরণ করা হচ্ছে।সে ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়িতেও এ কার্যক্রম চলমান। ১০ নভেম্বর দুই ধাপে উপজেলার বিভিন্ন এলাকার (৬০+৬০) এক’ শ কুড়ি জন কৃষাণীর মাঝে ১২ প্রকার সবজী বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। পর্য্যায়ক্রমে আট শতাধিক কৃষাণীর মাঝে ওই সকল উপকরণ বিতরণ করা হবে বলে জানা যায়। কৃষি উপকরণ বিতরণের সময় কৃষিবিদ অনূপ সিংহ এর সাথে ছিলেন উক্ত প্রকল্পের জুনিয়র মনিটরিং অফিসার আবু রেজা মাসুদ,জুনিয়র ফিনালসিয়াল ম্যানেজমেন্ট অফিসার আশরাফুল আলম রাসেল এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ। সবজী বীজ,সার ও কৃষি উপকরণ পেয়ে কৃষাণীরা কৃষি বিভাগের সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং বিগত বছরে ভালো সুফল পেয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা...









