মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজি (৬৬), কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (৩৮) ও মোহাম্মদ হোসেন খোকন (৪৩), জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী রানা শেখ (২৮), ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানায় ২০২৪ সালের ১৮ অক্টোবর দায়ের করা মামলা (নম্বর-১২) পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৪৪৭/৪২৭/১১৪/১০৯/৫০৬ ধারায় মামল্টির তদন্তে তাঁদের নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ২০২৪ সালের একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
M Anwar Hossain, Mirsarai, Chittagong.









