জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসকরা গ্রামে অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে অসহায় পরিবারের বাড়ি গিয়ে এই সহায়তা পৌঁছে দেন ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি আমান উল্লাহ মজুমদার ও ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। উপকারভোগীরা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে জানিয়েছে ভারত। এ ছাড়া তাঁর পাসপোর্ট...








