মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
কুমিল্লার বুড়িচংয়ে হেমন্তের শুরুতে দিনের বেলায় গরম ভোররাতে হালকা শীত কুয়াশা পড়া শুরু হয়েছে ।
শীতের আগমনের পূর্বেই লেপ তোষকের কারিগররা গ্রামাঞ্চলে আনাগোনা ও ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যাচ্ছে ।
গৃহবধুরা তাদের প্রয়োজন অনুযায়ী নিজ বাড়িতে লেপ তোষকের কারিগরদের দিয়ে তাদের প্রয়োজনীয় লেপ তোষক বানাচ্ছেন ।
গৃহবধূ সাদিয়া জানান ,শীতের আগমন শুরু হচ্ছে ,
লেপ তোষকের কারিগরদের যেহেতু বাড়ির রাস্তায় পাওয়া গেল তাই নিজের প্রয়োজনীয় একটি লেপ বানালেন ।
লেপ তোষক তৈরি কারিগর লিটন জনান ,তাদের বাড়ি গোপালগঞ্জে হলেও তারা কুমিল্লার ভাড়া বাসায় থাকেন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ছোটে বেড়ান কাজ পেলে লেপতোষক তৈরির করে থাকেন ।
গ্রাম অঞ্চলেএখনো তেমন শীত না-পড়ায়
আশানুরূপ কাজ পাচ্ছেন না ।
শীত যত ঘনিয়ে আসবেও শীতের তীব্রতা যত বাড়বে কাজের ব্যস্ততা তত বাড়বে বলে তিনি আশাবাদী ।








