রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা স্থানান্তর নিয়ে তৈরি হওয়া রহস্য ও বিতর্কের জট খুলেছে। সংবাদ সম্মেলন করে ওই লেনদেনের প্রকৃত কারণ ও দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেছেন লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।
নথিপত্র ও সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, ‘উৎস অজানা’ বা ‘অবৈধ লেনদেন’ হিসেবে আলোচিত ওই অর্থ মূলত সার্জেন্ট সাবিহা আক্তারের বিবাহবিচ্ছেদ (তালাক) ও দেনমোহর-সংক্রান্ত আপোষ-মীমাংসার টাকা ছিল।
সম্প্রতি এক্সিম ব্যাংকের একটি নথির সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ আগস্ট রাজশাহীর ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয় এবং ওই দিনই সেখান থেকে সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। শুরুতে এই বিপুল অর্থ লেনদেনের সুস্পষ্ট কারণ সামনে না আসায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও দুর্নীতির সন্দেহ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে প্রকৃত তথ্য প্রকাশ বিতর্কের মুখে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন করে বিষয়টির আদ্যোপান্ত তুলে ধরেন সাইফুল ইসলাম। তিনি জানান, সার্জেন্ট সাবিহা আক্তার এবং রাজশাহীর দুর্গাপুরের বেলঘরিয়া এলাকার বাসিন্দা মোঃ মাহবুব আলম ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের বিয়েতে ঘনিষ্ঠজন হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বনিবনা না হওয়ায় ২০২২ সালের ৩০ আগস্ট তাঁদের মধ্যে আপোষে বিবাহবিচ্ছেদ (খোলা বা মুবারত তালাক) সম্পন্ন হয়। বিয়ের কাবিননামায় দেনমোহর ২ লাখ টাকা উল্লেখ থাকলেও, উভয় পক্ষের আপোষ-মীমাংসার শর্ত অনুযায়ী সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সাইফুল ইসলাম বলেন, “সাবিহা ও মাহবুব দুজনেই সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি বড় অঙ্কের টাকা লেনদেন করতে চাননি। ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষী হওয়ার সুবাদে তাঁদের অনুরোধেই আমার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। মাহবুব বিভিন্ন উৎস থেকে টাকা জোগাড় করে আমাকে দেন এবং আমি ব্যাংকের মাধ্যমে তা সাবিহার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই।”
সত্যতা মিলেছে দালিলিক প্রমাণে সংবাদ সম্মেলনে দাবির সপক্ষে বিবাহবিচ্ছেদের নোটিশ, কাজী অফিসের নিবন্ধন নথি এবং ব্যাংক জমার রসিদ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।
নথি পর্যালোচনায় দেখা যায়, ব্যাংক হিসাবে টাকা স্থানান্তরের তারিখ এবং খোলা তালাক নিবন্ধনের তারিখ একই—৩০ আগস্ট ২০২২।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১) ধারা অনুযায়ী সম্পাদিত ওই তালাকনামায় মোহরানা, খোরপোষ ও ইদ্দতকালীন যাবতীয় দাবি বুঝে নিয়ে বিবাহবিচ্ছেদ কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। তালাকনামায় স্বামীর শনাক্তকারী হিসেবে খোদ মোঃ সাইফুল ইসলামের নাম ও স্বাক্ষরও রয়েছে। এছাড়া মাহবুব আলমের অর্থ জোগাড়ের প্রমাণ হিসেবে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের একটি ৪ লাখ টাকার মুদারাবা টার্ম ডিপোজিট (এমটিডি) রসিদও দেখানো হয়। ভয়েজ বাংলা
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে,...








