মালিকুজ্জামান কাকা
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার উদ্যোগে যুক্ত হয়েছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির ১২০০ স্বেচ্ছাসেবী নদীর কচুরিপানা অপসারণ অভিযানে অংশ নিয়েছেন জানিয়েছেন উদ্যোক্তা তরুণ ডাঃ সাদিয়া মনোয়ারা উষা।
দূষণ ও কচুরিপানায় ঢাকা ভৈরব নদ পরিষ্কার করে এর হারানো সৌন্দর্য ফেরাতে সাদিয়া মনোয়ারা উষা তৎপর। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। এবার বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
এ বিষয়ে সাদিয়া মনোয়ারা উষা জানান, বিডি ক্লিনের ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তা মামুন ও খুলনার ইনচার্জ মামুনের সঙ্গে তাঁর আগেই আলোচনা হয়। শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনটির যশোর উপদেষ্টা হাফিজুর রহমানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা শনিবারের অভিযানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে ১২০০ স্বেচ্ছাসেবীর অংশ নেওয়ার কথা। তাঁরা নদীর দূষিত পানিতে নেমে কচুরিপানা অপসারণ করবেন। স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং জরুরি চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম ব্যবস্থা আছে।
সংশ্লিষ্ট প্রত্যাশা, বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে ভৈরব নদ পরিষ্কার কার্যক্রম আরও ব্যাপক হবে। তবে নদীর স্বাভাবিক পরিবেশ ও পানির গুণগত মান ফিরিয়ে আনতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দূষণের উৎস নিয়ন্ত্রণ জরুরি।
তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার উদ্যোগে ভৈরব পরিষ্কার কার্যক্রমে একের পর এক সংগঠনের সম্পৃক্ততা নদীটির পরিবেশ পুনরুদ্ধারে নতুন আশা জাগিয়েছে।
রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: সংগ্রাম, কারাবরণ, সমাজসেবা, চিকিৎসাসেবা, খেলাধূলায় সহযোগিতা এবং শিক্ষার প্রসারে অবদান এরমত জনসম্পৃক্ততা মূলক এসব একসূত্রে গাঁথলে...








