মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সমিতি কাতারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দৌহিত্র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের পুত্র সায়মন বিচ রিসোর্টের পরিচালক দারিউস ফারিস রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। শনিবার কাতারের ওল্ড গানিম ম্যাজিস্টিক হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি নুরুল আবছার বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি নুরুল হুদা বাবুল এবং সাধারণ সম্পাদক এন কে টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীরর ফিরিঙ্গি বাজার ৩৩ নং ওয়ার্ড কমিশনার হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা এসএম ফরিদুল হক, কাতার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম, মিরসরাই সমিতি কাতারের উপদেষ্টা নুরুল করিম মানিকসহ আরো অনেকেই।
এসময় সমিতির সাধারণ সম্পাদক এন কে টিপু ও সমিতির সহ-সভাপতি শাহাদাত হোসেন সাহেদ সংবর্ধিত সায়মন বিচ রিসোর্টের পরিচালক দারিউস ফারিস রহমান এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম...








