বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের পলাতক সাংসদ শামীমনওসমানকে হুংকার ছুঁড়ে দিয়ে বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন কবির বলেছেন, এতোদিন নারায়ণগঞ্জের সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেকে সিংহ দাবি করে এসেছিলো বোরকা শামীম। কিন্তু বর্তমানে কি দেখা গেল একেবারেই জিরো। সিংহরা কখনো পালায় না। শামীম ওসমান যে একটা খেঁকশিয়াল সেটা পালিয়ে আবার প্রমাণ করলো। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে ছাত্রলীগকে নিষিদ্ধ করায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান তার দোসরদের ফাঁসির দাবি জানিয়ে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির আরো বলেন,খেলা হবে খেলা হবে বলে মানুষকে ভয় দেখাতো আসলে এটা তার ভাওতাবাজী। এর আগে তারা মিছিল নিয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শ্লোগানে শ্লোগানে তারা মুখরিত করে তোলেন রাজপথ। পরে সর্বশেষ বন্দর ১নং খেয়াঘাট এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় হুমায়ূন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ সজিব,মনির হোসেন,মোঃ আরিফ হোসেন,রাসেল আহমেদ,মোঃ কামাল হোসেন,মোঃ জসিমউদ্দিন,সাইফুল ইসলাম প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







