Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

রংপুরে কার্তিক মাসে আগাম জাতে আমন ধানে কৃষকের মুখে হাস

admin by admin
October 25, 2024
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: এক সময়ে মঙ্গা কবলিত রংপুর অঞ্চলে সোনারাঙা ধানে ভরে গেছে মাঠের পর মাঠ। ভোরের কুয়াশায় উদীয়মান সূর্যের আলোতে ঝিলমিল করছে ধানের শীষ। শুষ্ক বাতাসে হেলে-দুলে আমন ধানের ক্ষেত জানান দিচ্ছে মাঠ থেকে গোলায় ফেরার সময় হয়েছে। ধান পরিপক্ব হওয়ায় সারিবদ্ধ হয়ে কাটতে শুরু করেছেন কৃষকরা। ধান কাটার পর বাঁধাই করে নিয়ে যাওয়া হচ্ছে মাড়াইয়ের জন্য বাড়ীতে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের কৃষকগণ কাক ডাকা ভোরে বিছানা ত্যাগ মাঠে নামে যায় আমন ধান কাটাতে। যেন দম ফেলার সময় নেই তাদের হাতে। কৃষক পরিবারের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনমজুরদেরও। মাঠে দুলছে সোনারাঙা ধানের শীষ আর কৃষকের মনে প্রশান্তির আনন্দ। আগাম ধান কাটা মাড়াই শুরু হওয়ায় এখন কার্তিক মাসে শ্রমহীন থাকতে হচ্ছে না কৃষিশ্রমিকদের। বেশ আনন্দে রয়েছে কৃষকসহ শ্রমিকরা। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুরে ১ লক্ষ ৬৬ হাজার ৯৪০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। আগাম জাতের ধান কাটা শেষে আগাম জাতের আলু চাষের জন্য জমি প্রস্তুত করছে চাষিরা। অনেকেই ধান কাটার পর জমিতে আলুর বীজ লাগিয়েছেন। ইতিমধ্যে ৩০ শতাংশ জমির আগাম ধান কাটা হয়েছে। স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আগাম আমন ধান রোপণের ৮০-৯০ দিনের মধ্যে ধান পাকে। ধান কাটার পর আলুসহ নানা রবিশস্য চাষ করে থাকেন চাষিরা। সেই লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ, ডোমার, নীলফামারী সদর, রংপুরের সদর উপজেলা, মিঠাপুকুর, গঙ্গাচড়াসহ কয়েক উপজেলায় আগাম জাতের ধানের চাষ বেশি হয়। মাঠের পর মাঠ সবুজের মাঝে পাকা ধানক্ষেত। আগাম ধান কাটা নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সেই ধান ট্রাক্টরচালিত ট্রলিতে বোঝাই করে নিয়ে যাওয়ার পর মাড়াইয়ের কাজ করা হচ্ছে। আবার কোথাও কোথাও যন্ত্রের সাহায্যে ধান কাটা হচ্ছে। অনেকে আবার জমিতেই পলিথিন বিছিয়ে তার ওপর মেশিন দিয়ে ধান মাড়াই করে নিচ্ছেন। নারীরা মাড়াই করা ধান বাতাসে উড়িয়ে পরিষ্কার করছেন। আবার কেউ কেউ ধান মাড়াইয়ের পর শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন। রংপুর সদর উপজেলার শাহাবাজপুর এলাকার কৃষক মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আগাম জাতের ধান ও আলু চাষ করে। সেই ধারাবাহিকতায় এবারও আগাম ধান চাষ করেছি। স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল জাতের ধান হওয়ায় লাভ হয়। রবিশস্যের জন্য বিখ্যাত মিঠাপুকুর এলাকার রসুল মিয়া বলেন, অনেকেই অন্যান্য আমন ধান রোপণ করলেও আমি উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান চাষ করেছি। এরই মধ্যে ধান পাকতে শুরু করেছে। কৃষিশ্রমিক মোতালেব হোসেন বলেন, এ সময়টায় এলাকায় কাজের চাহিদা কম। আগাম ধান চাষ হওয়ায় এখন ধান কাটা মাড়াই চলছে। মজুরি অন্য সময়ের তুলনায় কম। তারপরও যা আয় হচ্ছে, তা দিয়ে সংসার চলে। কৃষকরা বলেন, গত বছরগুলোর তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্য দাম পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, অল্প কিছু জমিতে পঁচারি ও কারেন্ট পোকার আক্রমণ হলেও ফলন ভালো হয়েছে। ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের বগুড়াপাড়া এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আগাম জাতের ধান পাকায় কিছু ধান পাখি খেয়ে ফেলেছে। সব মিলিয়ে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। অনেকেই ধান কাটা-মাড়াই শুরু করেছেন। কেউ কেউ ধান মাঠ থেকে গোলায় তুলেছেন। এ বছর ধানের কাঁচা খড় বেশি দামে বিক্রি হচ্ছে। শ্রমিকদের মজুরিও বেড়েছে। সরকার যে দাম দিচ্ছে, তাতে উৎপাদন খরচের হিসেব কষলে লোকসানের সম্ভাবনা রয়েছে। রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার কৃষক শামছুল হক বলেন, আগে হামরা যে জমি দোন প্রতি ২০০ টাকা দিয়ে চাষ করছি, এ্যালা সেই জমিত খরচ হওছে ৩০০ থেকে ৪০০ টাকা। তেলের দাম, সারের দামসহ সোগ কিছুর দাম বাড়ছে। সরকার ধানের দাম দিছে ২৮ টাকা আর চালের দাম ৪২ টাকা। এই দামে হামার মতো কৃষকের লাভ হবার নায়, উল্টা লোকসান হইবে। মিঠাপুকুরের শঠিবাড়ি সেরুডাঙ্গা এলাকার আব্দুর রহমান বলেন, নিজে কামলা দিয়াও হামার পোষায় না। একটা জমি চাষ দিবার গেইলে নাগে ১২০০ টাকা। আর এ্যালা ধান কাটাতে নাগোচে সাড়ে তিনশ টাকা। হিসাব করি দেখো হামাক কত খরচ করা নাগে। এবার ফলন ভালো হইছে কিন্তু সরকার যে দাম দিছে তাতে লোকসানের ভয় আছে। এমনটা হইলে তো মাইনসে ধান ছাড়ি অন্য কিছু চাষ করবে। এদিকে সরকার নির্ধারিত দাম বৃদ্ধির দাবি করে কৃষকগণ বলেন, এমন পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির সবদিক বিবেচনা করে প্রান্তিক পর্যায়ের কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও চাষাবাদে উৎসাহ বাড়াতে সরকারকে ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। রংপুর কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষক আসলে কতটুকু লাভের মুখ দেখবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া সরকারের ধান-চাল সংগ্রহের যে প্রক্রিয়া, তাতে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণে উৎপাদক বা কৃষকরা প্রকৃত সুফল থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে মনিটরিং বাড়ানোর সঙ্গে সঙ্গে অনিয়ম ও বাধা সৃষ্টিকারীদের ব্যাপারে পদক্ষেপ নিলে প্রান্তিক পর্যায়ের কৃষকরা বেশি উপকৃত হবে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রিয়াজ উদ্দিন বলেন , ইতিমধ্যে ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। মূলত আলু ও অন্যান্য রবিশস্যের জন্য কৃষকরা আগাম জাতের ধান চাষ করে থাকেন। চলতি আমন মৌসুমে রংপুর মহানগরসহ আট উপজেলায় হাইব্রিড, উফসী ও স্থানীয় মিলে ১ লক্ষ ৬৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর আগের মৌসুমের তুলনায় এবার ২৫০ হেক্টর জমিতে চাষ বেড়েছে। বিগত পাঁচ বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি ভালো ফলন হয়েছে। ২০২০-২১ মৌসুমে ১ লক্ষ ৫৯ হাজার ৮৪০ হেক্টর, ২০১৯-২০ মৌসুমে ১ লক্ষ ৬৫ হাজার ৮০৫ হেক্টর, ২০১৮-১৯ মৌসুমে ১ লক্ষ ৬৫ হাজার ৩৯৫ হেক্টর এবং ২০১৭-১৮ মৌসুমে ১ লক্ষ ৬৩ হাজার ৯৬১ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছিল।

Post Views: 265

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
12

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d