Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কমলা না ট্রাম্প কাকে ভোট দেবেন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা

admin by admin
November 5, 2024
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ইমা এলিস নিউ ইয়র্ক: ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বাংলাদেশি স্টাইলে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা বিভক্ত হয়ে পড়েছে। অন্যান্য বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে বসবাসারত বাংলাদেশিরা ঘরে বসে নেই। যারা সরাসরি মুলধারারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা প্রকাশ্যেই মাঠে নেমে কেউ কমলা হ্যারিস আবার কেউ ডোনাল্ট ট্রাম্পের জন্য প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্প সমর্থকদের নির্বাচনী সভা এবং ব্যানারযুক্ত গাড়ি প্রদর্শনও করেছে প্রবাসীরা।
কমলা ও ট্রাম্প প্রবাসীরা কে কাকে ভোট দেবেন এতদিন তা গোপনেই ছিলে। কিন্তু বেশি করে স্পষ্ট হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন দাবি করে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার)-এ পোস্টটি করেন। বাংলাদেশের কঠোর সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি। যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তার এ মন্তব্যের পর প্রবাসের আওয়ামীলীগপন্থীরা প্রকাশ্যেই ডোনাল্ট ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার এলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়বে। অপরদিকে বিএনপিপন্থী বেশিরভাগ প্রবাসী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন।
২০০০ সালের আদমশুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন ২ লাখ ৭৭ হাজার। যা আমেরিকার মোট জনসংখ্যার প্রায় ০.৫ শতাংশ। অবৈধ অভিবাসীদের বাদ দিলেও গত ১৪ বছরে বৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে প্রায় দেড় গুণ। এছাড়াও প্রায় অর্ধ লক্ষাধিক অবৈধ অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে।
গত নির্বাচনে আমেরিকায় বসবাসরত অন্যান্য সমস্ত জাতিগুলোর তুলনায় বাংলাদেশি সম্প্রদায়ের সর্বাধিক ৫৫ শতাংশ ভোট পড়েছে। একটি সমীক্ষা অনুসারে, ৯০ শতাংশ বাংলাদেশি-আমেরিকান ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন।
২০২৪ সালের এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশি-আমেরিকানদের। তারা রাজ্যগুলোর নির্বাচনে বিজয়ের ব্যবধানকে প্রভাবিত করতে পারে। তাদের অর্ধেকেরও বেশি (৪৫ শতাংশ) ডেমোক্র্যাটদের প্রতি ঝুঁকেছেন। অন্যদিকে, ৩৫ শতাংশ বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান সমর্থক। বলা হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে রিপাবলিকান সমর্থক কম থাকার শীর্ষ ৫টি কারণ হল-গর্ভপাত ইস্যু, সংখ্যালঘুদের অসহিষ্ণুতার উপলব্ধি, খ্রিষ্টান ধর্মপ্রচারের প্রতি আনুগত্য, অর্থনৈতিক নীতি ও বন্দুক বহন আইন।
তবে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের মতামত অভিবাসন নীতি, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রার্থীদর অবস্থান রয়েছে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা দরকার।
বিগত নির্বাচনে দেখা গেছে, অভিবাসী সমাজের জন্য যেসব প্রার্থী ইতিবাচক নীতি এবং সহায়ক নীতি প্রয়োগ করেছেন, তারা আমেরিকান-বাংলাদেশি সম্প্রদায়ের সমর্থন পেয়েছেন। এইবারে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিবাসন নীতি কেমন, তাঁদের অর্থনৈতিক পরিকল্পনাগুলো আমেরিকান-বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সহায়ক কিনা, তা মূল্যায়ন করা জরুরি। এছাড়াও, বাংলাদেশের সঙ্গে মার্কিন সম্পর্কের উন্নতি ঘটানোর বিষয়ে প্রার্থীরা কী পরিকল্পনা করেছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরূপ, যদি কোনো প্রার্থী স্বাস্থ্যসেবায় আরও বেশি প্রবেশ যোগ্যতা নিশ্চিত করেন এবং ছাত্রদের জন্য শিক্ষাগত সুযোগ প্রসারিত করার অঙ্গীকার করেন, তাহলে তিনি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হতে পারেন। অর্থনৈতিক নীতির ক্ষেত্রে, যিনি নতুন ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করেন এবং ছোট ব্যবসাগুলোর জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলেন, তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমর্থন পেতে পারেন। এই সকল দিক বিবেচনায় রেখে আমেরিকান-বাংলাদেশিদের জন্য উপযোগী প্রার্থী নির্বাচন করা হবে যুক্তিসঙ্গত।
এ ব্যাপারে বিশ্বখ্যাত ইয়েলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক ও বিজ্ঞানী ড. গোলাম চৌধুরী ইকবাল বলেন, একজন বাংলাদেশি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মত প্রকাশের সময় উভয় প্রার্থীর ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো বিবেচনা করা গুরুত্বপুর্ণ। কিছু মনোরোগ বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের আচরণে ‘প্যাথলজিক্যাল নার্সিসিজম’ বা বিপদজ্জনক্ক ব্যক্তিত্বের বৈশিষ্টের লক্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে সমালোচনা সহ্য করতে না পারা, নিজের দোষ স্বীকারে অক্ষমতা ও ব্যক্তিগত প্রয়োজনে জনকল্যাণকে উপেক্ষা করে। এ ধরনের নেতৃত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা জনস্বার্থের পরিপন্থী। ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রেই নয়, গোটা বিশ্বের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারেন বলে মনে করেন ড. গোলাম চৌধুরী ইকবাল।
মূলধারার রাজনীতিবিদ ও নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আক্তার হোসেন বাদল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের নতুন রাষ্ট্রপতি চাই যিনি ভালো অর্থনৈতিক সাহায্য করতে পারেন। যিনি আমাদের আমেরিকান সীমান্তকে নিরাপদ করতে পারেন। এছাড়াও আমাদের সারা বিশ্বে ভালো ফরজেনপলিসি ও গণতন্ত্র দরকার। তিনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প সঠিক ব্যক্তি হবেন তিনি আমেরিকাকে মহান করে তুলবেন। তিনি ট্রাম্পকেই ভোট দেবেন। পরবর্তী রাষ্ট্রপতি হবেন ট্রাম্প বলে মন্তব্য করেন বাদল।
নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এক্টিভিস্ট নাসির খান পল বলেন, একজন আমেরিকান বাংলাদেশি মুসলমান এবং সাধারন নাগরিক হয়ে যদি আমরা সবকিছু বিবেচনা করি তবে অবশ্যই ট্রাম্পকেকে ভোট দিব। কারন আমরা কোন যুদ্ধ চাই না, ৬০,০০০ নিরীহ মসুলমান এই কামালা এবং বাইডেন অলরেডি মেরে ফেলেছে। তাদের হাত মুসলমানের রক্তে ভরা। মসুলমান হয়ে তাদের ভোট দিলে শহীদের রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা আমেরিকার নাগরিক আজ আমাদের সবকিছুতেই ট্যাক্স বেড়েছে বাইডেন- কমলার আমলে। আমরা যুদ্ধ বন্ধ করতে, জিনিস পত্রের দাম কমাতে ১৫ মিলিয়ন অবৈধ চলে এসে আমাদের জনজীবন অতিষ্ঠ। সব কিছু একমমাত্র  ট্রাম্প ঠিক করতে পারবেন। তাই এবার প্রচুর বাংলাদেশি আমেরিকান ট্রাম্পকেইকেই ভোট দিবেন।
আমেরিকান বাংলাদেশি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ পুরোদস্তুর মূলধারার রাজনীতিক।
তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন আর ২০২৪ সালের নির্বাচনে কিছু পার্থক্য আছে। গতবার আমি রিপাবলিকন হওয়া সত্ত্বেও ট্রাম্পকে ভোট দেইনি। এবার গাজা নীতি, লেবানন ইস্যুতে দুই পার্টির কোনো পার্থক্য নেই। কিন্তু এই দুটি ইস্যুর কারণে কমালা হ্যারিস বেশ কিছু মুসলিম ভোট হারাবেন। এমন কি নতুন এবং তরুণ ভোটারদেরও। এর মধ্যে কিছু তরুণ-তরুণী ভোট দেয়া থেকেই বিরত থাকবে বলে জানিয়েছে। তিনি আরেকটি প্রসঙ্গ তুলে  ধরে বলেন, এবারের নির্বাচনে থার্ড পার্টি অর্থাৎ গ্রিন পার্টি বড় ফ্যাক্টর। থার্ড পাটির প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু গ্রিন পার্টি প্রার্থী জিল স্টাইন বেশি ভোট কাটবেন ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের। ফলে সুইং স্টেটগুলোতে মুসলমানদের ভোট ভাগ হয়ে যাবে। তাছাড়া আমেরিকার লিবারেল ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীরা গাজা ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ইসরাইলের পক্ষ নেয়ায় সেখানেও কমালা হ্যারিস ভোট হারাবেন। গিয়াস আহমেদ মুসলিম ভোটারদের হিসাব নিকাশ করে বলেন, এবার ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি। কারণ মুসলিম ভোটের বিষয় প্রধান কারণ।
গণতান্ত্রিক জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার বলেন, একজন নিবন্ধিত ডেমোক্র্যাট হিসাবে আমি চাই নির্বাচনে ট্রাম্প থেকে পুরো বিশ্ব ও আমেরিকাকে নিরাপদ করার জন্য একমাত্র পছন্দ কমলা হ্যারিস। অভিবাসী সম্প্রদায় ও বাংলাদেশি সম্প্রদায় হারিস কেহ ভোট দেওয়া দরকার। তাছাড়া মুসলিম সম্প্রদায় গ্রীন পার্টিকেও ভোট করা মানে ট্রাম্পকে জয় করা। এটা একটা মুসলিমদের আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এখনও মুসলিম সম্প্রদায়ের সুযোগ আছে মনে সিদ্ধান্ত নেন কমলা-ওয়ালজকে ভোট দিয়ে মিথ্যাবাদী ট্রাম্প থেকে জাতিকে নিরাপদ রাখুন। আপনার গাজার জন্য বাইডেন-কমলার উপর রাগ করে ট্রাম্পকে জয়ী করবেন না যাতে পশ্চিম তীর এবং গাজা ট্রাম্প ইসরাইলকে দিয়ে দেয়। আপনারা ভুলে যাবেন না ২০১৬ সালে ট্রাম্প জেরেজালুম একটি ইসরায়েলি দূতাবাস করে দিয়াছিল। এইবার হয়তোবা পুরো ফিলিস্তিন দিয়ে দেবে। তাই কমলা-ওয়ালজকে ভোট দিন।
গণতান্ত্রিক জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার বলেন, একজন নিবন্ধিত ডেমোক্র্যাট হিসাবে আমি চাই নির্বাচনে ট্রাম্প থেকে পুরো বিশ্ব ও আমেরিকাকে নিরাপদ করার জন্য একমাত্র পছন্দ কমলা হ্যারিস। অভিবাসী সম্প্রদায় ও বাংলাদেশি সম্প্রদায় হারিস কেহ ভোট দেওয়া দরকার। তাছাড়া মুসলিম সম্প্রদায় গ্রীন পার্টিকেও ভোট করা মানে ট্রাম্পকে জয় করা। এটা একটা মুসলিমদের আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। এখনও মুসলিম সম্প্রদায়ের সুযোগ আছে মনে সিদ্ধান্ত নেন কমলা-ওয়ালজকে ভোট দিয়ে মিথ্যাবাদী ট্রাম্প থেকে জাতিকে নিরাপদ রাখুন। আপনার গাজার জন্য বাইডেন-কমলার উপর রাগ করে ট্রাম্পকে জয়ী করবেন না যাতে পশ্চিম তীর এবং গাজা ট্রাম্প ইসরাইলকে দিয়ে দেয়। আপনারা ভুলে যাবেন না ২০১৬ সালে ট্রাম্প জেরেজালুম একটি ইসরায়েলি দূতাবাস করে দিয়াছিল। এইবার হয়তোবা পুরো ফিলিস্তিন দিয়ে দেবে। তাই কমলা-ওয়ালজকে ভোট দিন।
কমিউনিটি আক্টিভিষ্ট ও নিউ ইয়র্ক প্রবাসী ব্যবসায়ী সৈয়দ আল আমিন রাসেল বলেন, ইমিগ্র্যান্ট মুসলিমদের ডেমোক্রাট পছন্দ করার অনেক কারণ আছে। উল্লেখযোগ্য হচ্ছে, মাইনোরিটির সিভিল রাইটস রক্ষা করা, নানান সোশ্যাল ওয়েলফেয়ার, বড়লোকদের প্রগ্রেসিভ ট্যাক্স, গান কন্ট্রোল, ইমিগ্রেশন ল, বর্ডার ওয়াইডলি খুলে রাখা ইত্যাদি। কিন্তু ধর্ম কিভাবে তার একটা কারণ তার লজিকটা বুঝলাম না। কমলা বড় হয়েছেন ব্যাপ্তিস্ট চার্চ আর হিন্দু ট্যাম্পলে গিয়ে। উনার স্বামী একজন বিশিষ্ট ‘ইহুদি’ আইনজীবী ডোগলাস এমহফ। কমলার ভাষ্যমতে ‘ইসরায়েল নিজেদের ডিফেন্ড করার জন্য যতটুকু সহায়তা দরকার উনি সেটা করবেন।’
তবে, শেষ পর্যন্ত কে জিতবে, তা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। মার্কিন প্রেসিডেন্ট পদে যেই জিতুন না কেন, সামগ্রিকভাবে আমেরিকান রাজনৈতিক ভূখণ্ডে বাংলাদেশি ভোটারদের প্রভাব অবশ্যই বাড়ছে এবং আগামী বছরগুলিতেও বাংলাদেশি ভোটারদের উপেক্ষা করা উভয়পক্ষের জন্যই কঠিন হবে।

মার্কিন নির্বাচনে ফের লড়ছেন বাংলাদেশি ৬ বংশোদ্ভুত

আগামী ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৬ প্রার্থী। নতুন কোন প্রার্থীর খবর পাওয়া যায়নি। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায় এবার তারাই পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। এদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে।
নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।
জর্জিয়ার শেখ রহমান পুনর্নির্বাচন করছেন সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে, নাবিলা ইসলাম পুনর্নির্বাচন করছেন একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে, কানেকটিকাটে পুনর্নির্বাচন করছেন মাসুদুর রহমান সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে, ভার্জিনিয়ায় সেলিম সাদ্দাম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পুনর্নির্বাচন করছেন। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০তে পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাতেও ব্যালট দেখবে নিউ ইয়র্ক প্রবাসীরা

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে আগামীকাল মঙ্গলবার বাংলায় ব্যালট পেপার দেখবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রবাসীরা। বাংলা-ইংরেজি ছাড়াও তিনটি ভাষা থাকবে।
স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইংরেজি ছাড়াও আরও চারটি ভাষায় সেবা দেওয়া হবে। এশীয় ভাষা হিসাবে চীনা, কোরিয়ান এবং বাংলা থাকবে। এছাড়া আরেকটি ভাষা থাকবে, তা হলো স্প্যানিশ।
জানা গেছে, ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি শুধু সৌজন্যের জন্য নয়। এটি আইনি বাধ্যবাধকতাও বটে। আইন অনুযায়ী, নিউ ইয়র্ক সিটি নির্দিষ্ট কিছু ভোটকেন্দ্রে বাংলায় ভোটগ্রহণ সামগ্রী সরবরাহ করতে বাধ্য। বাংলাভাষী ভোটারদের জন্য ভোটদান সহজ করতে এটি করা হয়।
মাইকেল জে রায়ান বলেন, আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ। তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে।

Post Views: 287

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d