আনোয়ারুল ইসলাম জামিল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯আগস্ট২০২৫খ্রি. শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মধুখালী প্রেক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হেলাল,সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া,সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার,দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু,সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন,মোঃ রাজিব হোসেন,মোঃ বেলাল শেখ,মোঃ সুজল খান,অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস,মোঃ রিফাত বিশ্বাস,পার্থ রায়সহ প্রমুখ।
বক্তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তাগন আরো বলেন দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধন শেষে সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







