বরিশালের মেহেন্দিগঞ্জ থানার শ্রীপুর ইউপির মিয়ারচর গ্রামের বাসিন্দা মোঃ হেলাল নলীর মেয়ে শ্রীপুর হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী ছদ্মনাম হালিমা সাংবাদিকদের জানায়,এমপি পংকজ নাথের নেতৃত্বে ১৭ডিসেম্বর স্বাধীনতার সুবর্নজয়ন্তীর মিছিলে যোগদান করতে আব্বু পাতারহাট যান।আমাদের মিয়ারচরের বাড়িঘর কালাবদর নদীতে ভেঙে যাওয়ায় শ্রীপুর চরের ১৫০১দাগে ঘর করে থাকি। সেইদিন দুপুরে রুবেল কাজীর নেতৃত্বে রাজ্জাক শেখ,জসিম রাড়ী,রাসেদ মোল্লা,হোসেন জোমাদ্দার,আনোয়ার চৌকিদার সহ ১৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১৫০১ দাগে হামলা চালায়। সবাইকে ১মাসের মধ্যে ঘর ভেঙে চলে যেতে হুমকি দেন।আমার মা প্রতিবাদ করে বলেন,কারো বাপের জমি নয়।এটা সরকারী খাসজমি।একথা বললেই রুবেল কাজী বলে,তোর স্বামী কই।মা সত্য কথা বলার সাথে সাথে রাজ্জাক শেখ,রাসেদ মোল্লা,হোসেন জোমাদ্দার মায়ের পরনের কাপড় ছিঁড়ে ধর্ষন করে।আমি চিৎকার মেরে মাকে ধরতে গেলে জসিম রাড়ী,আনোয়ার,রুবেল আমাকে ধরে পরনের সেলোয়ার-কামিজ ছিঁড়ে ধর্ষন করে।তবে অভিযুক্তরা অস্বীকার করছেন। শ্রীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেল জানিয়েছে,আমার ১৫০১দাগে প্রজেক্ট আছে।আমি আমার লোকজন নিয়ে দেখতে গিয়েছি।মা-মেয়েকে ধর্ষন ঘটনাটিতো চেয়ারম্যান হারুন অনুসারীরা করছেন।তার ছেলেপানরা অপকর্ম করে বেড়ায়। এব্যাপারে মিয়ারচর গ্রামের মেম্বার মোঃ হুমায়ূন গাজী জানায়,ঘেটে কি লাভ হবে?যা হবার হয়ে গেছে।ধর্ষিতার পরিবার বাড়িঘর ফেলে সাহেবেরহাটের পতাং গিয়াছে।রুবেল বাহিনীরা হেলাল নলীর সহ স্বাক্ষীদের ঘর পুড়িয়ে দেন।শুধু তাদের ভিটেবাড়ি রুবেল কাজীর মাছের ঘেরের পাশ্বে পড়ে আছে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শফিকূল ইসলাম সাংবাদিকদের বলেন,কোন অভিযোগ পায়নি।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







