শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রেম করে বিয়ের কয়েক ঘন্টা পরেই পরিবার থেকে মেনে না নেওয়ায় নব-দম্পতি আত্মহত্যা করেছে। তাদের দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটলো জীবন দিয়ে। উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে দামগাড়া গ্রামে সোমবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী নব-দম্পতিরা হলো- মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ সবুজ (২১) ও মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া মোঃ রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে দিনমজুর সবুজের সাথে কলেজ ছাত্রী জান্নাতের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ছয় মাস আগে প্রথম তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিল। জান্নাতের পরিবার ঘটনাটি জানার পরে তাৎক্ষণাতভাবে তাদের তালাক করায়। এরপর চলতি মাসে প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক প্রবাসী যুবকের সাথে মুঠোফোনে জোরপূর্বক জান্নাতের বিয়ে দেয় পরিবার। তবে সেই বিয়েতে জান্নাত কোন ভাবেই সম্মত ছিল না। তাই সোমবার কোন এক সময় জান্নাত ও সবুজ আবারও পালিয়ে বিয়ে করেন।
প্রেমের বিয়ে আবারও জান্নাতের পরিবার মেনে না নেয়ায় সবুজ তার নববধূকে নিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। সন্ধ্যায় জান্নাতের পরিবার জান্নাতকে সবুজের বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে আসে। রাতে নব-দম্পতি মুঠোফোন কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। রাত ১০টায় জান্নাত তার স্বামী সবুজকে মুঠোফোনে রেখে হঠাৎ কীটনাশক পান করে। মুঠোফোন চালু থাকায় সবুজ বুঝতে পারেন জান্নাত আর বেঁচে নেই। এরপরেই তিনি নিজ ঘরে সেলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস এ প্রতিবেদক-রক বলেন, পলিশের উপ-পরিদর্শক, নব-দম্পতি প্রেম করে বিয়ে করেছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেম করে বিয়ে করায় মেয়ের পরিবার থেকে তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা অভিমানে আতœহত্যা করতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপের্ক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






