সাভার : সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
এর আগে ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম বলেন, “দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজে যায়।
এদিকে, সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।








